স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর যুবলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা বদরুল ইমলাম ইমনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ৫ আগষ্ট শেখ হাসিনার পলায়নের পর গতকাল ৬ আগষ্ট দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে দক্ষিণ সুরমার কুশিঘাট পালপুর এলাকায় বদরুল ইসলাম ইমনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। হামলাকারীরা বসতবাড়িতে হামলার পাশাপাশি লুটপাট ও ব্যাপক ভাংচুর করে। হামলার সংবাদ পেয়ে বদরুল ইসলাম ইমনের পরিবারের সদস্যরা প্রাণ বাচাঁতে অন্যত্র স্থানে আশ্রয় নেন। এ ঘটনায় বদরুল ইসলাম ইমনের পরিবারের সদস্যরা জানান, ইমন আওয়ামী রাজনীতি করার অপরাধে জামাত ও বিএনপির নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটায়। তবে ইমন বাড়িতে না থাকায় প্রাণে বেচেঁ যায়।