বিয়ানীবাজারে এলডিপি নেতাদের উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩
বিয়ানীবাজারে এলডিপি নেতাদের উপর হামলা

Manual3 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি ::
বর্তমান আওয়ামী লীগ সরকারের ব্যবসায়িক অব্যবস্থাপনা মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র নেতৃবৃন্দ। আহতরা হলেন বিয়ানীবাজার থানা এলডিপির সভাপতি দেলওয়ার হোসেন, থানা এলডিপির সাধারণ সম্পাদক হাসান আহমেদ, থানা এলডিপির সমাজ কল্যাণ সম্পাদক মাহিদুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকেই। আহত এলডিপি নেতা মাহিদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, গতকাল ১৭ মার্চ সকাল ১১ টায় বিয়ানীবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, আওয়ামী লীগ সরকার কর্তৃক জিনিষপত্রের মূল্যবৃদ্ধি সরকারের বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশের আয়োজনসহ লিফলেট বিতরণ করে উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সমাবেশস্থলে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জ্বিত হয়ে হামলা চালায়। হামলায় আহত হন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র নেতৃবৃন্দরা। এ ঘটনায় বিয়ানীবাজার জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।