সিলেটে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ : আদালতে মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২৩
সিলেটে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ : আদালতে মামলা দায়ের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :::
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেউল কাপন গ্রামের বাসিন্দা বর্তমানে সিলেটের শাহপরান থানার শিবগঞ্জ সবুজবাগে বসবাসকারী নাবিলা ফাতেমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর বার বার ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভোক্তভোগি। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করেন নাবিলা ফাতেমা। মামলার আসামী হলেন মোহাম্মদ রাশেদুল ইসলাম (৩৭),পিতা- মৃত মোঃ মোমিনুল ইসলাম, সাং- কল্লগ্রাম, খাদিমনগর, থানা-শাহপারণ, সিলেট। মামলার এজাহারে বাদীনি উল্লেখ করেন ০৩/১২/২০২২ ইং তারিখে প্রথমে জোরপূর্বক বাদীনিকে ধর্ষণ তৎপরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে মোহাম্মদ রাশেদুল ইসলাম সম্পর্ক স্থাপনসহ বিভিন্ন সময়ে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারণ করে রাখে। বাদীনির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নাবিলাকে বার বার ধর্ষণ করলে নাবিলা দুই মাসের অন্ত:স্বত্তা হয়ে পড়ে। অন্ত:স্বত্তা হওয়ার পর ৬ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে নাবিলা বিয়ের জন্য চাপ দিলে রাশেদুল টালবাহানা করতে থাকে। এ পর্যায়ে নাবিলার পেটের বাচ্চা নষ্ট করার জন্য বললে নাবিলা তাতে অপারগতা প্রকাশ করেন। তখন ক্ষিপ্ত হয়ে রাশেদুল নাবিলাকে মারধর করলে নাবিলার পেটের বাচ্চা নষ্ট হয়।