লন্ডনে শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের অভিষেক অনুষ্ঠিত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১, ২০২৩
লন্ডনে শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের অভিষেক অনুষ্ঠিত

Manual3 Ad Code

শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের ২০২২-২০২৪ খৃষ্টাব্দের নতুন পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

গত রোববার (২৬ ফেব্রুয়ারি) ইষ্ট লন্ডনের মাদানি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী সভাপতি আলীমুজ্জামানের সভাপতিত্বে এবং বদরুন সেলিনা চৌধুরী, এমাদুর রহমান ফরহাদ ও শাহরিন কোরেশীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেথনাল গ্রিন ও বো এলাকার এম পি রোশনারা আলী

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ বাংলাদেশি জাজ সপনারা খানম, লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উনমেশ দেশাই, সাবেক কাউন্সিলর আব্দুল হাই, কাউন্সিলর বদরুল চৌধুরী, কেমডেনের সাবেক কাউন্সিলর ব্যারিস্টার রবার্ট লাতাম, টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, রাজনীতিবিদ মারুফ চৌধুরী, সৈয়দ সুরুক মিয়া ও সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ।

Manual3 Ad Code

ইউসুফ চৌধুরীর পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন নতুন কমিটির সভাপতি সিদ্দেক চৌধুরী মজনু, সহসভাপতি সেলিম উদ্দীন, উপদেষ্টা সৈয়দ হাসান, মোয়াজ্জেম খান জুনেদ, সিদ্দেক আহমেদ, আব্দুল মালিক দুলাল, কালিমুজ্জামান, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ কোষাধ্যক্ষ পারভেজ কোরেশী। নতুন কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সালাউদ্দীন চৌধুরী সুমন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, সাইফুর রহমান চৌধুরী লিটন, আসাদুজ্জামান টিপু আবু হামিদ চৌধুরী নিপু ও হাসনাত চৌধুরী ইপু। নবপ্রজন্মের মধ্যে বক্তব্য রাখেন- মাইশা কোরেশী, তানজিনা জামান, তাজকি সাইম চৌধুরী ও রিজওয়ানা রহমান মাইশা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী মজনু। বিদায়ি সভাপতি আলীমুজ্জামান নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরে নতুন কমিটির পক্ষ থেকে বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলো র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রওশন আরা মনি ও প্রিতম শাহ।

নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ১৯৯৫ সাল থেকে ব্রিটেনে কাজ করে আসছে।

Manual2 Ad Code