ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৫৩৬ প্রাণ

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২, ২০২৩
ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৫৩৬ প্রাণ

Manual7 Ad Code

ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫৩৬ জন প্রাণ হারিয়েছেন। এসময় দেশের ৬৪ জেলায় ৩ হাজার ৬৩০টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩ হাজার ৯০৪ জন।

বুধবার (১ মার্চ) স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন সেভ দ্য রোডের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

Manual2 Ad Code

প্রতিবেদনের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা। শুধু ফেব্রুয়ারিতেই ১ হাজার ১১২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৭ জন, আহত ১ হাজার ১৫২ জন।

Manual2 Ad Code

৮১০টি বাস দুর্ঘটনায় নিহত ১৬৫ ও আহত ৯৬১ জন। ট্রাক দুর্ঘটনার সংখ্যা ৭৮৯টি। এতে আহত হয়েছেন ৮১৫ এবং নিহত ১৪৬ জন।

এছাড়া সিএনজি-নসিমন-করিমনসহ বিভিন্ন ধরনের অবৈধ বাহনে ৯১৯টি দুর্ঘটনায় ১০৮ জন নিহত ও ৯৭৬ আহত হন।

Manual5 Ad Code

মোটরবাইক চলাচলের জন্য পর্যাপ্ত লেনের অভাব, অনিয়ন্ত্রিত গতি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া এসব দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে সেভ দ্য রোড।

দেশের বিভিন্ন জাতীয় টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালসহ স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের দেওয়া তথ্যানুসারে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ।

সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সক্রিয়তায় চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে সচেতনতা-সাবধানতা তৈরি হওয়ায় পথে মৃত্যু কমলেও বেড়েছে দুর্ঘটনা ও আহতের সংখ্যা। সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন বাহন নিষিদ্ধকরণ, ফুটপাত দখলমুক্ত করা, কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ছাড়া চালক-সহযোগি নিয়োগ ও হেলপার দ্বারা পরিবহন চালানো বন্ধে কঠোর পদক্ষেপ, ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল বাস্তবায়ন, ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন চালু ও পথ দুর্ঘটনার তদন্ত ও দ্রুত সাজা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশও করেছে সেভ দ্য রোড।

Manual1 Ad Code