ফেঞ্চুগঞ্জের ফরিদপুরে যুবকের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৫, ২০২৪
ফেঞ্চুগঞ্জের ফরিদপুরে যুবকের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। তিনি ফরিদপুর গ্রামের মোঃ শাহাব উদ্দিনের পুত্র সাইদ-আল-শামসুদ্দীন। স্থানীয় আওয়ামী সন্ত্রাসী জাবেদুর রহমান ডেনিসের নেতৃত্বে¡ সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে সাইদ-আল-শামসুদ্দীন বাজার থেকে বাসায় ফেরার পথে রাস্তায় জাবেদুর রহমান ডেনিসের নেতৃত্বে¡ জালাল আহমদ জনি, সুয়েব আহমদ, ফয়ছল আহমদ ও কাবিলুর রহমান সুহেলসহ ৪/৫ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে বলে-‘তোর বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনকে উস্কানি দিতে সরকারবিরোধী বক্তব্য পোস্ট করেছে। ছাত্রদেরকে সরকারের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়ে আওয়ামীলীগের পতন চাইছে। এর আগে তোকে হত্যা করে লাশ পাঠাবো তোর বাবার কাছে।’ এসব বলতে বলতে সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করতে থাকে। সন্ত্রাসীরা তাকে লাটি ও দেশিয় অস্ত্র দিয়ে বেধড়ক পেঠাতে থাকে। তখন সাইদ-আল-শামসুদ্দীনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। তবে সন্ত্রাসীদের মারধরে সাইদ-আল-শামসুদ্দীন জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আহত সাইদ-আল-শামসুদ্দীনের মা সামিরা ইয়াসমিন অভিযোগ করেন, তার পুত্র বাজার থেকে বাড়ী ফেরার পথে জাবেদুর রহমান ডেনিসের নেতৃত্বে কতপিয় আওয়ামী সন্ত্রাসীরা তার পুত্রের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা আমার পুত্রকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। তিনি জানান, তার স্বামী ছাত্রশিবির নেতা ছিলেন। তাই আওয়ামী সন্ত্রাসীদের হামলা মামলায় জর্জরিত হয়ে প্রাণ বাচাতে যুক্তরাজ্যে চলেন যান। তারপরও সন্ত্রাসীরা নানা ধরনের নির্যাতন করে আসছে। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের পক্ষে তার স্বামী ফেইসবুকে প্রচারনা চালান। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী সন্ত্রাসীরা তার পুত্রের উপর হামলা চালিয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা খুজে খুজে জামায়াত শিবির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে। প্রশাসনও সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বাড়ি ঘরে তল্লাশির নামে হয়রানি করছে। এমতাবস্থায় স্বামী ও ২ পুত্রের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি বড়ই শংকায় রয়েছেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। সাইদ-আল-শামসুদ্দীনের উপর কে বা কারা হামলা করেছে এ ব্যাপারে তারা কিছুই জানেন না। সরকারবিরোধী কর্মকান্ডে জড়িতদের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। এমন কাউকে রেহাই দেয়া হবে না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনিসের ব্যক্তিগত মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।