বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলার বিশ্বনাথে ১টি মিনিবাস ভাংচুর এবং ১টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিএনপির উশৃঙখল নেতাকর্মীরা। এতে আগুনে পুৃড়ে আহত হয়েছেন প্রায় ১২ জন যাত্রী। আজ সকাল সাড়ে ১১টার দিকে বিশ্বনাথ থানাধীন সিঙ্গেরকাছ বাজারের পশ্চিমে রাস্তায় এ ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার মৃত শাহ একরামুর রহমানের পুত্র মিনিবাসের মালিক শাহ নুরুর রহমান @ শানুর বাদী হয়ে বিশ্বনাথ থানায় ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১১, তারিখ: ১৮/০৭/২০২২ ইং। মামলার আসামীরা হলেন- ১। কহিনুর (৩৮), পিতা মৃত কলা মিয়া, সাকিন-রামধানা, ২। আশিক (৩৫), পিতা নোয়াব আলী, সাকিন-দূর্য্যাকাপন, ৩। মকছুদ আহমদ (৩৩), পিতা সারু মিয়াহ আং মালিক, সাকিন-কাদিপুর, ৪। মোঃ ইমরান হোসেন (২০), পিতা- মোঃ মুসলিম আলী, সাকিন-সিংড়াওলী, ৫। রাসেল (২৮), পিতা মোঃ রুশন মিয়া, সাকিন-করপাড়া, ৬। তোরন (৩০), পিতা আং ছালাম, সাকিন-বাউনপুর, ৭। সামছুল ইসলাম টিটু (৩১), পিতা মৃত কলা মিয়া, সাকিন-লামাকাজী, ৮। এম.এ মান্নান (৩৩), পিতা মৃত দিলু মিয়া, সাকিন-দূর্য্যাকাপন, ৯। অলিউর রহমানহ অলি (২৬), পিতা হাজী মোঃ মখলিছুর রহমান, সাকিন-চৌমুহনী, ১০। কামাল হোসেন জুয়েল (৩৫), পিতা মৃত আব্দুল মান্নাফ, সাকিন-রামধানা, ১১। রোবেল আমীন সুমনকাওয়া সুমন (২৮), পিতা আনু মিয়া, সাকিন-খাদিমপুর, ১২। তোফায়েল আহমদ সোহেল (৩২), পিতা আব্দুছ ছোবহান, সাকিন-উপরপাড়া, ১৩। শরীফ আহমদ (২৬), পিতা আব্দুল গাফ্ফার, সাকিন-রামপাশা, ১৪। আব্দুল কুদ্দুস (৩০), পিতা আব্দুস সমদ, সাকিন-দূর্য্যাকাপন, ১৫। দিনার (৩৫), পিতা সামছুল হক, সাকিন-করপাড়া, ১৬। বাছিত (৩৫), পিতা আব্দুর রশিদ, সাকিন-রামধানা, ১৭। আব্দুল কাদির (৪০), পিতা মৃত আব্দুল হাফিজ, সাকিন-বাউনপুর, ১৮। সোহেল (৩২), পিতা চুনু মিয়া, সাকিন-উপরপাড়া, ১৯। মোঃ কামরুজ্জামান (৩৫), পিতা খান ফয়ছল, সাকিন-রামপাশা, ২০। শামসুজ্জামান (৪২), পিতা মৃত তৈমুম আলী, সাকিন-করপাড়া, ২১। আজমল বকস সাদেক (৪০), পিতা মোকলেছ মিয়া, সাকিন-দূর্য্যাকাপন, ২২। শাকিল মোর্শেদ (৩৫), পিতা ওয়াকিল মিয়া, সাকিন-বাউনপুর, ২৩। শাহাবুদ্দিন (২৩), পিতা আব্দুন নুর, ২৪। মোঃ শাহজাহান (২২), পিতা আব্দুছ ছালাম, উভয় সাকিন-লামাপাড়া, সর্ব থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট। এছাড়াও অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে বিশ্বনাথ থানাধীন সিঙ্গেরকাছ বাজারের পশ্চিমে রাস্তার উপর বিএনপি’র উশৃঙ্খল নেতাকর্মীরা ১টি মিনিবাস ভাংচুর করে। মিনিবাসটি যাত্রী নিয়ে এরালিয়া বাজার থেকে সিলেটে যাচ্ছিল। উশৃঙ্খল নেতাকর্মীরা বাসটির (নং-সিলেট-জ-১১-০০৩৪৪) সামনের ও সাইডের গ্লাস ভেঙ্গে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে বলে জানান বাসের মালিক। এসময় (ঢাকা মেট্রো ব-০২-০১৩৩) নম্বরের সিলেট হবিগঞ্জ সুপার এক্সপ্রেস এর যাত্রীবাহী আরেকটি বাস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে প্রয় ১২ জন যাত্রী আগুনে পুড়ে আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় বাসটি পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পোড়া বাসটি রেকারের মাধ্যমে পুলিশ বিশ্বনাথ থানায় নিয়ে যায় এবং মিনিবাসটি চালক থানায় নিয়ে গেলে বাসের মালিক এ মামলা দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মোঃ ইকবাল হায়াত। তিনি জানান, বিএনপির উশৃঙ্খল নেতাকর্মীরা বাসে পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে আগুন দিয়েছে। বাসটি প্রায় পুড়ে গেছে। অনেকে আহত হয়েছেন। এখনও পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। তবে আসামীদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে।