যুবকের উপর সন্ত্রাসী হামলা : মৃত ভেবে ফেলে রেখে গেল দুর্বৃত্তরা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৩
যুবকের উপর সন্ত্রাসী হামলা : মৃত ভেবে ফেলে রেখে গেল দুর্বৃত্তরা

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে এক যুবকের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা ফেলে রেখে চলে যায়। ঐ যুবকের নাম মোঃ আব্দুল কাইয়ুম। সে কানাইঘাট উপজেলার জুলাই গ্রামের নাজির উদ্দিনের ছেলে। এই হামলার জন্য স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ পলাশ ও তার সহযোগীদের দায়ীঅ রা হচ্ছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ পলাশ তার দলবল কাইয়ুমের বাড়িতে হামলা চালায়। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তারা মূলত কাইয়ুমের বাবাকে খুঁজছিল। কিন্তু বাবাকে না পেয়ে ছেলে কাইয়ুমের ওপর নির্মম নির্যাতন চালায় সন্ত্রাসীরা।
দুর্বৃত্তরা তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। কাইয়ুমের হাঁটু, পিঠ, কোমর ও উভয় হাতে অন্তত ১২ বার ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে একপর্যায়ে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরবর্তীতে কাইয়ুমের মা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যেখানে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে বাড়ীতে গিয়ে এমন ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। আহত কাইয়ুমের পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।