বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে একটি গরুর খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। ধান খেতে যাওয়া গরুটিকে পিটিয়ে হত্যা করাও হয়। এ ঘটনার সূত্র ধরে দু’পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, বিয়ানীবাজারের সদরপুর গ্রামের আলি হোসেনের একটি গরু তার চাচা দুদু মিয়ার ধান খেয়ে ফেলার অপরাধে গরুটিকে মেরে ফেলা হয়। খবর পেয়ে গরুর মালিক ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে দুপক্ষে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে গরুর মালিক ও তার ২ পুত্র আহত হন। গত ১০ মার্চ বিয়ানীবাজার থানার সদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল ১১ মার্চ এ ঘটনায় মোহাম্মদ আলী হোসেন বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ২১/১২৩। তারিখ ১১/০৩/২০১৮ ইং। মামলায় ওয়ার্ড মেম্বার দুদু মিয়া ও তার পুত্র আলীম মিয়াসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। সরেজমিন জানা যায়, গত ১০ মার্চ বিয়ানীবাজার থানার সদরপুর গ্রামের মোহাম্মদ মনির উদ্দিনের গরু অসাবধানতাবশত: ধান খেতে ওয়ার্ড মেম্বার দুদু মিয়ার জমিতে যায়। তখন মেম্বারের পুত্র ছাত্রলীগ নেতা আলিম মিয়া গরুটিকে মারতে মারতে প্রাণেই মেরে ফেলেন। খবর পেয়ে মোহাম্মদ মনির উদ্দিন ,তার পুত্র মোহাম্মদ আলী হোসেন ঘটনাস্থলে এসে গরু হত্যার প্রতিবাদ করলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। তখন ছাত্রলীগ নেতা আলিম মিয়া ও তাদের লোকজনের হামলায় আহত হন মোহাম্মদ মনির উদ্দিন ও তার দুই পুত্র পুত্র মোহাম্মদ আলী হোসেন ও আকবর হোসেন পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মোহাম্মদ মনির উদ্দিনের অবস্থা ছিল আশংকাজনক। এ ঘটনায় গতকাল মোহাম্মদ মনির উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী হোসেন বাদী হয়ে ওয়ার্ড মেম্বার দুদু মিয়া ও তার পুত্র আলিম মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, উভয় পরিবারের মধ্যে পূর্ব শত্রুতামি রয়েছে। এরই জের ধরে গরুকে হত্যা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।