নগরীর নয়াসড়ক এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ১০ পুলিশ আহত, আটক ৮জন, ৪২ জনের নাম উল্লেখ করে মামলা

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৩
নগরীর নয়াসড়ক এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ১০ পুলিশ আহত, আটক ৮জন, ৪২ জনের নাম উল্লেখ করে মামলা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে কোতোয়ালী থানার ওসিসহ ১০ পুলিশ আহত হয়েছেন। দেশব্যাপী ২০ দলীয় জোটের পূর্ব ঘোষিত অবরোধ কার্যকরের লক্ষ্যে বিএনপি ও তার অঙ্গসংগঠন আজ শহরজুড়ে মিছিল বের করে। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির একটি মিছিল নয়াসড়ক পয়েন্টে গাড়ী ভাংচুর করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে বিক্ষুব্ধ নেতাকর্মী উত্তেজিত হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি ব্যাপক আকার ধারণ করলে পুলিশ রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও স্মেক গ্রেনেড নিক্ষেপ করে। তখন বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি নিক্ষেপ করে। এলাকাজুড়ে আতংক দেখা দেয়। সংঘর্ষে ১০ পুলিশ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাকাগুলি নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে যায় এবং আহত পুলিশ সদস্যদের হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩শ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-১১। তারিখ: ১৯/০২/২০২৩ ইং। মামলার আসামীরা হলেন- ১) কাইয়ুম চৌধুরী (৬০) (সভাপতি সিলেট জেলা বি.এন.পি) পিতা-মোঃ শওকত আলী, সাং-যতরপুর, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ২) আলী আহমদ (৪০) (সাধারণ সম্পাদক সিলেট জেলা বি.এন.পি), পিতা- কমর উদ্দিন, সাকিন- রায়নগর, থানা- কোতোয়ালী, সিলেট, ৩) আব্দুল আহাদ খাঁন জামাল (৩৫) (আহবায়ক ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ), পিতা-আকদস আলী, সাং-আম্বরখানা, সিলেট। ৪) মোঃ ফয়ছল আহমদ (২০), (যুগ্ম আহবায়ক ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ ও সহ সাংগঠনিক সম্পাদন জাতীয়তাবাদী ছাত্রদল এম.সি.কলেজ শাখা), পিতা- লুৎফুর রহমান, সাকিন- জয়পুর, থানা- কানাইঘাট, সিলেট, হাল সাং- ২২ কুয়ারপাড়, থানা- কোতয়ালী, জেলা-সিলেট, ৫) রুবেল আহমদ (২৮), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাকিন- মুল্লাপুর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, ৬) এডভোকেট সামছুজ্জামান জামান @ জামান (৪০), পিতা মৃত তৈমুছ আলী, সাং- বাসা নং- ৩৬ ব্রাহ্মনপাড়া শিবগঞ্জ, থানা- শাহপরান (রহঃ), জেলা-সিলেট, ৭) আবু সালেহ লোকমান (৩৫), মহানগর ছাত্রদল সেক্রেটারী, পিতা অজ্ঞাত, সাং- পীর মহল্লা, পিক্কের গল্লি, সিলেট, ৮) আব্দুল্লাহ শফি সাহেদ @ ডুম সাহেদ (৩০), পিতা শফিকুল ইসলাম, সাং- বাসা নং- ৫২ মল্লিকা, গোয়াইটুলা, চাষনীপীর রোড, ৯) শাহেদ আহমদ চমন (৩৮), পিতা মৃত ইছাক আলী, সাং- বাসা নং- ২৭/বন্ধন এফ, ১০) সেবুল মিয়া (২৮) (সাংগঠনিক সম্পাদক ভাতগাঁও ইউ/পি), পিতা- আবুল বশর, সাং- ভাতগাঁও, থানা- ছাতক, সুনামগঞ্জ, বর্তমানে-ইসলামাবাদ আ/এ, থানা-শাহপরান রহঃ, সিলেট ১১) আহমদ চৌধুরী ফয়েজ (৩৫) (সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল এম.সি.কলেজ শাখা), পিতা- মনোয়ার হোসেন, সাকিন- খাদিমপাড়া ৪নং রোড, থানা- শাহপরান (রহঃ), জেলা- সিলেট, ১২) মতিউল ইসলাম মোর্শেদ (৪০), পিতা- আজাদুর রহমান, সাং- শাহী ঈদগাহ, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ১৩) আব্দুর রাজ্জাক (২৫), পিতা অজ্ঞাত, ঠিকানা- অজ্ঞাত, ১৪) মওদুদ মাহমদ (২৮), পিতা অজ্ঞাত, সাং- রায়নগর, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ১৫) সোহেল (৩৫), পিতা মৃত কুনু মিয়া @ কুনু মিয়া, ১৬) রেহান আহমেদ হারিছ (৩৫), পিতা মৃত ইব্রাহিম আলী, উভয় সাং- কাজিরখলা, বরইকান্দি, থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট, ১৭) বোরহান উদ্দিন রাহেল (৩২), পিতা মশা মিয়া, সাং- দপ্তরীপাড়া, সিলেট, ১৮) জাকির হোসেন (৩৩), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাকিন- ঝেরঝেরীপাড়া, সিলেট, ১৯) কামরুল হাসান (২৮), পিতা- এনামুল হক, সাকিন- মজুমদারপাড়া শিবগঞ্জ, সিলেট, ২০) বদরুল হাসান (২২), পিতা- আমান উল্লা, সাকিন- বারুতখানা, থানা- কোতোয়ালী, সিলেট, ২১) আনোয়ারুল ওয়াদুদ টিপু (৩২), পিতা-মৃত আঃ ওয়াদুদ (রেলওয়ে কর্মচারী), সাং-হাসেমপুর (সুজানগর), থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার, অ/চ-লাউয়াই খন্দকার মঞ্জিল, পেট্রোল পাম্পের ১০০/১৫০ গজ দক্ষিন পশ্চিমে, থানা-দক্ষিণ সুরমা, সিলেট, ২২) শাহরিয়ার আলম শিপার (৩২), পিতা-কমর উদ্দিন, সাং-পায়রা আবাসিক এলাকা, থানা-কোতয়ালী, সিলেট ২৩) মাহমুদুর রহমান দেলোয়ার (১৮), পিতা-আঃ রউফ, সাং-বুড়িস্থল, থানা জেলা-সুনামগঞ্জ, ২৪) আঃ রাজ্জাক (২৮), পিতা-মুক্তাদির আলী, সাং-উত্তর আকা খাজনা, থানা-বিয়ানীবাজার, সিলেট, অ/চ-শাবিপ্রবি সিলেট, ২৫) মোজাহিদ আহম্মেদ (৩০), পিতা-সুয়েব আহম্মেদ, সাং-কামুসনা বরইকান্দি, থানা-দঃ সু, সিলেট, ২৬) ইউসুফ বিন নুরী চৌঃ সানি (২৮), পিতা-খসরু চৌঃ, সাং-খুরুমখলা, টুকের বাজার, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২৭) ইয়াসিন ওরফে ইয়াসিন খাঁন (৩০), পিতা-জাফর আলী খাঁন, সাং-খানপুর, থানা-জগন্নাথপুর, সুনামগঞ্জ, ২৮) সেলিম (২৮), ছাত্রদল নেতা মহানগর সিলেট, পিতা + সাং + থানা+ জেলা-সব অজ্ঞাত, ২৯) তোফাজ্জল আহম্মদ রুমেল (২৬), পিতা-অজ্ঞাত, এম, সি কলেজ ছাত্রদল নেতা, ৩০) তানভীর আহম্মদ (২৫), ছাত্রদল নেতা, মদন মোহন কলেজ সিলেট, ৩১) মাহবুব (২৪), ছাত্রদল, মদন মোহন কলেজ, সিলেট, ৩২) চৌধুরী আব্দুল বাছিত নাছির (৩৪), জেলা উত্তর ছাত্রদল সভাপতি, সিলেট, ৩৩) মোহাম্মদ আজিজুল সামাদ (৫০), পিতা-অজ্ঞাত, ৩৪) হোসেন (২৫), পিতা-মোহাম্মদ আজিজুস সামাদ (৫০), পিতা-অজ্ঞাত, ৩৪) হোসেন (২৫), পিতা-মোহাম্মদ আজিজুস সামাদ, উভয় সাং-৪০ সাগরদিঘীর পার, থানা-কোতয়ালী, সিলেট, ৩৫) আঃ করিম (৩৫) পিতা-মৃত হাজী সরাফত আলী, সাং-আজাদী ৮৭, মীরবক্সটুলা, থানা-কতোয়ালী, জেলা-সিলেট, ৩৬) মুহাইমিন আহম্মদ (হাছনু) (৩৫), পিতা-মৃত আরব আলী, সাং-বাদেশ্বর, পূর্বভাগ, থানা-গোলাপগঞ্জ, সিলেট, ৩৭) আব্দুর শহীদ (২৫), পিতা-মোজ্জাম্মেল আলী, সাং-হায়দারাবন্দ, ৩৮) সালমান (২৪), পিতা-জামাল আহম্মেদ, সাং-বিলেরবন্দ, সর্ব থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ৩৯) লিমন (৩২), পিতা-আতাউর রহমান, সাং-১৭ আল হেলাল, নয়াসড়ক, থানা-কোতয়ালী, সিলেট, ৪০) কাজী মাদুহর শহীদ মাদুর (৩০), কাজী শহীদ, সাং-শ্যমলী আং/এ, রোড নং-১, ইসলামপুর, থানা-শাহপরান, জেলা-সিলেট, ৪১) আজিজ (৪০), সাবেক মেম্বার (সভাপতি ইউনিয়ন), পিতা-অজ্ঞাত, সাং-সোনাসার, থানা-জকিগঞ্জ, সিলেট, ৪২) রাহাত (২৬), পিতা-অজ্ঞাত, সাং-কায়স্তরাইল, থানা-দক্ষিণ সুরমা, সিলেট।
এ বিষয়ে সিলেটের বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ কোন কারণ ছাড়াই হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আটক হওয়ার ভয়ে তারা চিকিৎসা নিতে পারছেন না।
এদিকে মামলার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হোসাইন বলেন, আসামীরা ঘটনাস্থলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি ভাংচুর করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে উশৃঙ্খল নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল, ককটেল ও গুলি নিক্ষেপ করে। হামলায় তিনি সহ ১০ পুলিশ আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটক আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।