সাহসিকতার মূল্য : কিশোরীকে রক্ষাকারী ম্যানেজারকে প্রকাশ্যে ছুরিকাঘাত

sylhetsurma.com
প্রকাশিত জুন ২২, ২০২২
সাহসিকতার মূল্য : কিশোরীকে রক্ষাকারী ম্যানেজারকে প্রকাশ্যে ছুরিকাঘাত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজারে হোটেল ম্যানেজারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ লালবাজার এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট ও হোটেল আল জালাল আবাসিকে এই ঘটনা ঘটে। হামলায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ গুলজার আহমেদ (৪২) গুরুতর আহত হন। তাকে জরুরী ভিত্তিতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেটের স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী পীযূষ কান্তি দে ১০-১২ জন সহযোগী নিয়ে হোটেল আল জালালে প্রবেশ করে। সে সরাসরি ব্যবস্থাপক গুলজার আহমেদের কলার ধরে টেনে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে পীযূষ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত কর্মচারীরা দ্রুত গুলজার আহমেদকে সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তিনি জ্ঞান ফিরে পান। হাসপাতাল সূত্রে জানা গেছে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত ও সেলাই করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে সিলেটের শীর্ষ সন্ত্রাসী পীযূষ কান্তি দে এক কিশোরীকে জোরপূর্বক হোটেলে নিয়ে আসার চেষ্টা করে। একপর্যায়ে হোটেল ব্যবস্থাপক গুলজার আহমেদের সাহসিকতায় মেয়েটি রক্ষা পায় এবং তাকে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়। এতে পীযূষ কান্তি দে ক্ষিপ্ত হয়। ধারণা করা হচ্ছে এই ঘটনার প্রতিশোধ নিতেই এই বর্বর হামলা চালানো হয়েছে।

Manual6 Ad Code

এই ঘটনার পর সিলেটবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।