বিশ্বনাথে আওয়ামীলীগের ১২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪
বিশ্বনাথে আওয়ামীলীগের ১২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

Manual6 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
শেখ হাসিনার পতনের দিন ৫ আগষ্ট বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরশহরে বিক্ষুব্ধ ও উল্লসিত ছাত্র-জনতা থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন ভবনে আগুন দেয় এবং ভাংচুর করে। গত ৪ আগষ্ট জামায়াত নেতা আমজাদ আলী তাহার নিজ ব্যবহৃত মোটর সাইকেল যোগে ব্যবসায়িক কাজে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বিশ্বনাথ পুরান বাজারে পৌছিলে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। এ ঘটনায় আওয়ামীলীগ নেতাকর্মীরা জামায়াত নেতা আমজাদ আলীর মোটর সাইকেল সিলেট-হ-১৫-৩৪২৫ পেট্রল দিয়ে জ্বালিয়ে দেয়।

ঘটনার ১৮ দিন পর ২২ আগষ্ট বিশ্বনাথ থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আওয়ামীলীগ ও ইহার অঙ্গ সংগঠনের মোট ১২১ জন নেতাকর্মী ও অজ্ঞাত আরোও ৬০/৭০ জনকে আসামী করা হয়েছে (থানা মামলা নং-১৬, তাং-২২/০৮/২০২৪ইং, ধারাঃ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা তৎসহ ১৪৩/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০)। মামলার আসামীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, শামীম উরফে চাকু শামীম, বিশ্বনাথ থানা আওয়ামীলীগ সেক্রেটারী ফারুক আহমদ, আশিকুর রহমান, জিল্লুর রহমান জুয়েল, জুবের আহমদ, কয়েছ আহমদ, মাহবুবুর রহমান শায়াখ, ফখরুল আহমদ মতছিন, এস.এম. নুনু মিয়া, গিয়াস উদ্দিনসহ মোট ১২১ এবং অজ্ঞাতনামা আরোও ৬০/৭০ জন।

Manual4 Ad Code

এ বিষয়ে জানতে বিশ্বনাথ থানার ওসি আজহারুল ইসলামকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। থানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। অন্য কর্মকর্তারা এ ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি।

Manual7 Ad Code