‘উত্ত্যক্তের’ শিকার শিক্ষার্থী বোনের সম্মান রক্ষায় ভাইয়ের আকুতি! বিশেষ সাক্ষাৎকার: আনোয়ার হোসেন ফারুক

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২১
‘উত্ত্যক্তের’ শিকার শিক্ষার্থী বোনের সম্মান রক্ষায় ভাইয়ের আকুতি! বিশেষ সাক্ষাৎকার: আনোয়ার হোসেন ফারুক

Manual4 Ad Code

জিসিয়া পারভীন, সিলেট প্রতিনিধি : নারীদের ইভটিজিং বা উত্ত্যক্ত করা আমাদের সমাজ ব্যবস্থায় এক মারাত্মক ব্যাধি। এক শ্রেণীর বিকৃত রুচির উশৃংখল মানুষ এর মাধ্যমে যৌন বিনোদনের আনন্দ পায়। কিন্তু উত্যক্তের শিকার নারী-কিশোরী ও তার পরিবারের জন্য সবচেয়ে বাজে ও ভয়ানক অভিজ্ঞতা। রাস্তাঘাটে বিরক্ত করা নারী জীবনকে বিষাক্ত করে তোলে। গায়ে হাত দেয়া ও অশ্লীল মন্তব্য করা নারীকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। ইভটিজিংয়ের নেতিবাচক প্রভাব এতটাই মারাত্মক যে, ইহা নারীর অবাধ চলার স্বাধীনতায় বাধার সৃষ্টি করে, কেড়ে নেয় কিশোরী-তরুণীদের অফুরান প্রাণচাঞ্চল্য। অথচ ভয়াবহ এই সমস্যাটির ব্যাপকতা খুবই বেশি, যা বন্ধ হওয়া দরকার। কারণ আমার পরিবার এ ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি। আমার বোন উত্যক্তের (ইভটিজিং-এর) শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্থ। তার শিক্ষা জীবন ধ্বংসের মুখে। আমার বোনের সম্মান রক্ষায় আমি প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে আকুতি জানাই।

Manual6 Ad Code

গত বুধবার (২২ সেপ্টেম্বর) সিলেট সুরমা-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে উপরোক্ত অভিযোগ করেছেন সম্প্রতি ইভটিজিং এর শিকার এক মেধাবী ছাত্রীর বড় ভাই আনোয়ার হোসেন ফারুক।

Manual2 Ad Code

আলাপকালে আনোয়ার হোসেন ফারু কবলেন, দুই ভাই ও এক আদরের বোন, পিতা-মাতাসহ খুবই আনন্দে তাদের দিন কাটছিল। তিনি ব্যবসা করেন এবং দিঘীর পাড় আদর্শ ক্লাবের সাথে নানা সামাজিক কাজে নিয়োজিত থাকেন। তার ছোট বোন সিলেট গার্লস কলেজের ছাত্রী। সব মিলিয়ে তাদের ভালো সময় কাটছিল। কিন্তু তাদের পরিবারে অন্ধকার নেমে আসে এলাকার ছাত্রলীগ নেতা সন্ত্রাসী পীযূষ বাহিনীর প্রধান পীযূষের কালো ছায়ায়। তিনি বলেন, পীযূষের দ্বারা তার বোন ইভটিজিং এর শিকার।

Manual5 Ad Code

তিনি (আনোয়ার হোসেন ফারুক) অভিযোগ করে জানান, তার বোন (আইনে নিষেধ থাকায় ভিকটিমের নাম ও ঠিকানা প্রকাশ করা হলো না) কলেজে যাতায়াতের পথে দীর্ঘদিন সন্ত্রাসী পীযূষ কুমার দে -এর দ্বারা ইভটিজিং এর শিকার। কলেজে যাতায়াতের পথে বা কলেজ গেটে একা পেয়ে পীযূষ তার বোনকে হয়রানির চেষ্টা করত। অবশেষে, নিরুপায় হয়ে বোন বিষয়টি তাকে জানালে, তিনি নিজেই বোনকে কলেজে নেওয়া-আনা করতে থাকেন। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তিনি তার বোনকে নিয়ে কলেজে যাওয়ার পথে পীযূষ তার বোনের উদ্দেশ্যে খারাপ ভাষা ব্যবহার করে। তার বোনের হাত ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি (আনোয়ার হোসেন ফারুক) অনেক চেষ্টা করে বোনকে নিয়ে সেখান থেকে চলে আসতে সক্ষম হন।

আনোয়ার হোসেন ফারুক আরো জানান, ১৬/০৯/২০২১ ইংরেজি তারিখে তিনি বোনকে কলেজের গেটে নামিয়ে চলে আসার সময় পীযূষ তার বোনকে উদ্দেশ্য করে অগ্রসর হয়, তার বোন বিষয়টি বুঝতে পেরে দৌড়ে কলেজ গেটে নিরাপত্তা প্রহরীর কাছে আশ্রয় নেয়।

তিনি বলেন, বোনের ডাক শুনে তিনি বোনের কাছে ছুটে যান এবং বোনকে নিয়ে কলেজের প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করে সকল ঘটনা বিস্তারিতভাবে জানান। কিন্তু প্রিন্সিপাল মহোদয় কলেজের বাইরের ঘটনায় কোন হস্তক্ষেপ করতে অপারগতা প্রকাশ করেন। প্রিন্সিপাল সাহেব আরো বলেন, তিনি কোন ব্যবস্থা নিলে, তিনি নিজেও হয়রানির শিকার হতে পারেন।

তিনি (আনোয়ার হোসেন ফারুক) আরো বলেন, ওই দিনই তার বোন, তাকে সাথে নিয়ে থানায় মামলা করতে যান। কিন্তু থানা মামলা গ্রহণ করে নাই।
তিনি অত্যন্ত ভারাক্রান্ত কন্ঠে জানান, সন্ত্রাসীরা ইভটিজিং করবে, আমাদের হয়রানি করবে, অথচ এসব দেখার কেউ নাই। তিনি প্রশ্ন করেন, আমার বোন লেখাপড়া করবে না? আমার বোনের নিরাপত্তা-কে দিবে? তিনি সমাজের বিবেকবান মানুষ ও সরকারের কাছে এর প্রতিকার দাবি করেন।

Manual8 Ad Code