গাছবাড়ীতে শিবিরের গোপন বৈঠক, ছাত্রলীগ ও পুলিশের ধাওয়ায় আহত-২

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৮
গাছবাড়ীতে শিবিরের গোপন বৈঠক, ছাত্রলীগ ও পুলিশের ধাওয়ায় আহত-২

ছাত্রলীগ ও পুলিশের ধাওয়ায় আহত শিবির নেতা আহমেদ সালেহ বিন মালেক ও কাওছার মাহমুদ। (ছবি: বাঁ থেকে)


Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কানাইঘাটের গাছবাড়ী এলাকার আগফৌদ নারাইনপুর গ্রামে ইসলামী ছাত্রশিবিরের গোপন বৈঠকে হামলা করেছে ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার (৪ডিসেম্বর) রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে এ হামলা চালায়। এসময় ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের লোকজন ছাত্রশিবিরকে ধাওয়া করলে শিবির নেতারা পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত হন ঝিংগাবাড়ী ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি আহমেদ সালেহ বিন মালেক, ৪নং ওয়ার্ড শিবিরের সেক্রেটারী কাওছার মাহমুদ। তাছাড়া শিবির নেতা কাওছার মাহমুদ এর পিতা হায়াত উল্লাহ দাবি করেছেন তার বাড়ীতে হামলা ও ভাঙচুরের সময় তাকে মারধর করা হয়েছে। এতে তিনি আহত হন।

জানাযায়, আগফৌদ নারাইনপুর গ্রামের হায়াত উল্লাহ এর ছেলে ৪নং ওয়ার্ডের শিবিরের সেক্রেটারী কাওছার মাহমুদ এর বাড়ীতে ছাত্রশিবিরের ৮/১০ জন নেতাকর্মী আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে গোপন বৈঠক করছিলো। স্থানীয়রা জানান এ বাড়ীতে প্রায়ই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযান চালানোর সময় ঝিংগাবাড়ী ইউনিয়ন শিবিরে সভাপতি আহমেদ সালেহ বিন মালিক, জামায়াত নেতা রেজওয়ানুল করিম, শিবির নেতা মুহি উদ্দিন মাহি, ৪নং ওয়ার্ড শিবিরের সেক্রেটারী কাওছার মাহমুদ, জামায়াত নেতা আহমেদ হোসেনসহ আরো ৪/৫ জন জামায়াত-শিবির নেতা পুলিশের টের পেয়ে পালিয়ে যান।

Manual8 Ad Code

শিবির নেতা কাওছার মাহমুদ এর পিতা হায়াত উল্লাহ অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন লোক আমার বাড়িতে অবৈধ নির্বাচন নিয়ে বৈঠক করছিলেন। সে সময় ঝিংগাবাড়ী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম এর নির্দেশে ৬/৭ জন লোক আমার বাড়ীতে হামলা চালায়। হামলায় আমি আহত হই। আমার বাড়ীর সোফা, টেবিল, চেয়ারসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Manual1 Ad Code

কানাইঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে সন্ত্রাসী কর্যক্রম চালানোর জন্য তারা শিবির নেতা কাওছার মাহমুদ এর বাড়ীতে অফিস খুলেছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে।

Manual6 Ad Code