নেতা মোস্তাকুর রহমান রুমনের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি’র গণসংবর্ধনা

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫
নেতা মোস্তাকুর রহমান রুমনের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি’র গণসংবর্ধনা

Manual8 Ad Code

সাবেক ছাত্রদল নেতা মোস্তাকুর রহমান রুমনের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি গণসংবর্ধনা এক গণসংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম অকতোভয় সৈনিক ও বার বার কারানির্যাতিত নেতা যুক্তরাষ্ট্র প্রবাসি মুস্তাকুর রহমান রুমন এর স্বদেশ প্রত্যাবর্তনে সোমবার (১৪ই এপ্রিল) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক গণসংবর্ধণা প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

সোমবার সকাল ১১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাবেক এই ছাত্রদল নেতা আসলে তাঁকে শত শত নেতাকর্মী ফুল দিয়ে বরণ করে নেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু’র পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিযয়ক সম্পাদক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপি সহ সভাপতি মাহবুর কাদির শাহী, মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ূন কবির শাহিন, জেলা বিএনপি উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, শিক্ষক সমিতির বিভাগীয় আহবায়ক লে.মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত আহবায়ক শাহ আব্দুল মুকিত, সদস্য সচিব নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি জেলা ছাত্রদল জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফজলে এহসান রাব্বি, মহানগর তাতীদলের সভাপতি আব্দুল গফফার, মহানগর তাতীদলের সাংগঠনিক রায়হান বক্স রাক্কু।

 

Manual4 Ad Code

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code