সিলেট প্রতিনিধি : সিলেট শহরের খাসদবির এলাকায় যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতার বাড়ীতে তল্লাশী ও পরিবারের সদস্যদের হুমকীর অভিযোগ উঠছে। গতকাল বুধবার (১৯ শে ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে সিলেট শহরের এয়ারপোর্ট থানাধিন খাসদবির এলাকার জয়নাল আবেদীন লয়লুর পুত্র সাবেক ছাত্রলীগ নেতা আল জাবের আহমদ রুম্মান এর বাড়ীতে এই তল্লাশী চালানো হয়। এসময় পুলিশ কর্তৃক তার পরিবারের সদস্যদের হুমকী-ধামকী ও তার বাসার আসবাবপত্র তছনছের অভিযোগ উঠছে অভিযোগ উঠছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট শহরের এয়ারপোর্ট থানাধিন খাসদবির এলাকার জয়নাল আবেদীন লয়লুর পুত্র সাবেক ০৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল জাবের আহমদ রুম্মান কয়েক মাস থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। প্রবাসে গিয়েও সে আওয়ামিলীগের রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি বিগত সময়ে সে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি-জামাতের নৈরাজ্যেরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় তার বাড়ীতে হুমকী-ধামকীর ঘটনা ঘটেছে। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সিলেটের কোতোয়ালি থানায় দায়েরকৃত দুটি ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামী করা হয়েছে। এই মামলার কারণে পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোঃ জিয়াউল হক বলেন, আল জাবের আহমদ রুম্মান এর বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনার দুটি মামলায় আসামী করা হয়েছে। মামলাটির তদন্ত কাজে পুলিশ ঐ বাড়ীতে গিয়েছিল। পরিবারের সদস্যদের হুমকী ধামকী দেওয়ার প্রশ্নই আসেনা। পুলিশ কর্তৃক বাসার আসবাবপত্র তছনছের অভিযোগটি সত্য নয় বলে জানান ওসি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।