প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলায় শিক্ষক আহত

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২২
প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলায় শিক্ষক আহত

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে প্রকাশ্য দিবালোকে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম আবু সাদেক (৩৩)। তিনি বীরদল পাবলিক স্কুলের গণিতের শিক্ষক।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাট বীরদল পাবলিক স্কুলের গণিত শিক্ষক আবু সাদেক গতকাল বুধবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যেতে সিএনজি অটোরিকশায় রওয়ানা দেন। পথিমধ্যে হঠাৎ একদল মোটরসাইকেল আরোহী তার সিএনজিকে অনুসরণ করতে থাকে এবং কিছু জায়গা যাওয়ার তার সিএনজির পথরোধ করে। সন্ত্রাসীরা সিএনজি থামিয়ে মুহূর্তেই তাকে ব্যাপক মারধর শুরু করে। এরপর পূর্বপরিচিত রাজনৈতিক কর্মী মারুফ আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ছুরি সদৃশ ধারালো অস্ত্র বের করে আবু সাদেককে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি প্রায় ২৪ ঘণ্টা অচেতন ছিলেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, শিক্ষক আবু সাদেক দীর্ঘদিন ধরে স্কুলে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ছাত্রলীগের অনুপ্রবেশের বিরোধিতা করছিলেন। ধারণা করা হচ্ছে, তার ওপর এ হামলা পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল।

Manual5 Ad Code

এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। হামলার ঘটনার পর এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহল দ্রুততম সময়ের মধ্যে হামলার ঘটনার তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।