সিলেট মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রীর বাড়িতে বিএনপি-জামাত সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
সিলেট মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রীর বাড়িতে বিএনপি-জামাত সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর

Manual5 Ad Code

ছাতক প্রতিনিধি :
সিলেট সরকারী মহিলা কলেজ শাখা ছাত্রলীগ নেত্রী ছামিলা বেগমের ছাতক উপজেলাধীন গাগলাজুর গ্রামের বসতবাড়িতে বিএনপি-জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক হামলা ও ভাঙচুর করার খবর পাওয়া গেছে। বিভিন্ন সময় ফেইসবুকসহ বিভিন্ন স্যোসাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে কমেন্ট, পোস্ট-লাইক করায় বিএনপি-জামায়াত ও শিবিরের ক্যাডাররা তার উপর ক্ষেপে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি সংঘটিত হয় গতকাল ২৪ জানুয়ারি ২০২৫ ইংরেজী বিকাল অনুমান ৪ ঘটিকায়। মুখোশধারী ও হেলমেট পরিহিত অবস্থায় মোটর সাইকেলযোগে ১৫/১৬জনের একদল সশস্ত্র ক্যাডার গতকাল বিকেলে সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার গাগলাজুর গ্রামে গিয়ে ছামিলা বেগমের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে এবং অশ্লীলভাবে তাকে ও তার পরিবারের লোকদেরকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীরা জোরপূর্বক ছামিলা বেগমের বসতঘরে ঢুকে হকিস্টিক, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ইত্যাদি দিয়ে মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা পরিবারের লোকজনকে শাসায় যে, ভবিষ্যতে ফেইসবুক সহ স্যোসাল মিডিয়ায় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনরূপ অপ-প্রচার ও অন্তবর্তী সরকারের বিরুদ্ধে লেখালেখি করলে সকলকে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। উল্লেখ্য ছাত্রলীগ নেত্রী ছামিলা বেগম গাগলাজুর গ্রামের মোঃ ছায়াদ মিয়ার কন্যা। তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করলেও সন্ত্রাসীরা তাকে হন্যে হয়ে খুঁজছে। জঙ্গী সন্ত্রাসীদের ভয়ে কেহ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কিংবা প্রশাসনেরও দ্বারস্থ হতে পারছেন না।