খান পরিবার ও কুটিপতির মেয়ের প্রেম রিকশাওয়ালা ছেলের সাথে

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২
খান পরিবার ও কুটিপতির মেয়ের প্রেম রিকশাওয়ালা ছেলের সাথে

আটক প্রেমিক আশরাফুজ্জামান

Manual3 Ad Code

প্রেমিককে আটকের ৫ ঘন্টা পর মুচলেকা দিয়ে ছাড়


স্টাফ রিপোর্টারঃ
২৭ বছরের যুবক আশরাফুজ্জাম। তার পিতা মাসুক আহমদ পেশায় রিক্সা চালক। ৩ চাকার উপর নির্ভর করে কুনমতে চলে ৫ সদস্যের সংসার। বাড়ী বিয়ানীবাজার থানাধীন শেলিয়া বাজারের দক্ষিণ ভাগ এলাকায়। পিতা রিক্সা চালিয়ে যে টাকা উপার্জন করেন, তাতে ছেলে-মেয়ের পড়াশোনা ও সংসার কুনমতে চলে।অপরদিকে ২৫ বছর বয়সী যুবতী গুলশানা আক্তার খান। তার পিতা নাসির উদ্দিন খান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান। খান বংশের লোক। অঢেল সম্পত্তির মালিক। মুল বাড়ি একই উপজেলার তেরাদল বাজারের কাকরদিয়া। প্রেকিক ও প্রেমিকা ২জনই কলেজ পড়ুয়া শিক্ষার্থী। তাদের একে অপরের সঙ্গে প্রেম-ভালোবাসার কোন কমতি নেই।

Manual8 Ad Code

জানাযায়, গতকাল শনিবার (১৫ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজের সামনের এলাকা থেকে পুলিশ প্রেমিক আশরাফুজ্জামানকে আটক করে বিয়ানীবাজার থানা হেফাজতে নিয়ে যায়। প্রেমিক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে রাস্তায় (কলেজের সামনে থেকে) পুলিশ আটক করে। পুলিশ তাদেরকে গতিরোধ করে আটকিয়ে দেয় এবং পুলিশের ভ্যানে করে প্রেমিককে থানা হেফাজতে নিয়ে যায়। থানা হেফাজতে অনুমান প্রায় ৫ ঘন্টা রেখে সন্ধ্যার আগে মুচলেকা দিয়ে থানা হেফাজত থেকে মুক্তি পায় প্রেমিক আশরাফুজ্জামান। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় চলছে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, রিকশা চালকের ছেলে আশরাফুজ্জামান শনিবার দুপুর ১২ ঘটিকার দিকে প্রেমিকা গুলশানা আক্তার খান এর সঙ্গে দেখা করতে গেলে প্রেমিককে পুলিশ আটক করে। পুলিশ আটকের সংবাদ শুনে লোকজন ও সংবাদকর্মীরা জড়ো হন। তখন প্রেমিক অভিযোগ করে বলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যানের কন্যা খান বংশের গুলশানা আক্তার খানের সাথে তার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার করণে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে তিনি কিছুই জানেনা।
এ বিষয়ে জানতে বিয়ানীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। আপাতত পারিবারিক জিম্মায় মুচলেকা দিয়ে প্রেমিক আশরাফুজ্জামানকে ছেড়ে দেওয়া হয়েছে।