অপারেশন ডেভিল হান্ট: সিলেটে ছাত্রলীগ নেতার বাসায় অভিযান

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: সিলেটে ছাত্রলীগ নেতার বাসায় অভিযান

Manual8 Ad Code

স্টাফ রির্পোট::সিলেট নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগ নেতা আশরাফ আল রাহির বাসায় গত কাল রাত অপারেশন ‘ডেভিল হান্ট’ চালায় যৌথ বাহিনি।।  শনিবার (৮ ফেব্রুয়ারী) রাতে তার মেজরটিলা বাসায় অভিযান চালানো হয় সে সময় তাকে না পেয়ে বাসার বিভিন্ন কক্ষ তল্লাশি করে চলে আসে যৌথ বাহিনী।আশরাফ আল রাহির সিলেট জেলা ছাত্রলীগের সদস্য ও মেজরটিলা ৩নং বাসার আজমল হোসেনের ছেলে। শনিবার রাতে আশরাফুল আল রাহিকে গ্রেফতার করতে তার বাসায় এ অভিযান চালানো হয়। অভিযান করে যৌথ বাহিনী চলে যাওয়ার পর জামাত -বিএনপি ও সমন্বয়করা বাসায় ৩০থেকে ৪০টি মোটরসাইকেলে করে শতাধিক তরুণ-যুবক গিয়ে হামলা চালান। এ সময় হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ও দরজা জানালা ভাঙচুরের করে চলে যাওয়ার সময় তার মা ও বাবাকে বিভিন্ন হুমকি দিয়ে যায়।  সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যৌথ বাহিনী অভিযান করে চলে যাওয়ার পর জামাত -বিএনপি ও সমন্বয়করা আশরাফ আল রাহির বাসায় হামলা ভাংচুরের খবর পেয়েছি। তার বিরুদ্ধে মামলা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।