বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকী এলাকায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেল অনুমান ৪.০০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। ঐ গ্রামের আব্দুর রউফ এর ছেলে প্রবাসী ছাত্রলীগ নেতার নাম রুবেল আহমদ (২৫)।
জানাযায়, যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা রুবেল আহমদ এর বাড়িতে গতকাল শনিবার সন্ত্রাসীরা হামলা করে। এতে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়। রুবেল আহমদ একমাত্র ছাত্রলীগ করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার জন্য তার বাড়ীতে এ হামলা হয়েছে। অভিযোগ রয়েছে ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন এর পর সারা দেশের ন্যায় তার বাড়ীতে হামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
ক্ষতিগ্রস্থের পরিবার সূত্রে জানাযায়, ১২/১৩ জন দূর্বৃত্ত হঠাৎ বাড়ীতে ঢুকে তাদের মুখ ঢাকা অবস্থায় ককটেল ফুটিয়ে বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণ, নগদ অর্থ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই ভুক্তভূগী প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। পরে তারা নিরুপায় হয়ে বাড়ীতে চলে আসেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমদ কে বার বার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে জানতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়ীতে ব্যপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা রুবেল আহমদ সিলেট জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। তাছাড়া সিলেট জেলা ছাত্রলীগের সদস্য ও লামাকাজী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এর দ্বায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ দিন হতে ছাত্রলীগের রাজনীতির সহিত জড়িত।