নিজস্ব সংবাদদাতা, বালাগঞ্জ থেকে
বালাগঞ্জের সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধকে কেন্দ্র করে আপন চাচাত ভাই আওয়ামী লীগ নেতা ও তার গুন্ডা বাহিনীর আক্রমণের শিকার হলেন প্রবাসী আব্দুল মতিন ও তার স্ত্রী এমরানা আক্তারকে শ্লীলতাহানির চেষ্টা করে। তিনি উপজেলার নোয়াপাতন গ্রামের তোয়াহিদ আলীর পুত্র। ঘটনাটি সংঘটিত হয় ১৫ জুলাই ২০১৭ বিকাল অনুমান ২ ঘটিকায়।
বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে প্রবাসী আব্দুল মতিনের আপন চাচাত ভাই আওয়ামী ল–ীগের প্রভাবশালী নেতা মোঃ সাইফুর রহমানের সাথে তাদের সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনার তারিখে আপন চাচা আরব আলীর পুত্র আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুর রহমান ও তার সঙ্গীয় সন্ত্রাসী চুনু মিয়া, আলাউর রহমান, সুজিবুর রহমান, শাহজাহান মিয়াসহ অনেকেই আব্দুল মতিনের বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীগণ আব্দুল মতিনের বসতঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আব্দুল মতিন ও তার পরিবারের লোকজন সন্ত্রাসীদের বাঁধা প্রদান করলে সন্ত্রাসীদের হাতে থাকা কাঠের রুল দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে আব্দুল মতিনের মাথায় আঘাত করলে সাথে সাথে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এ সময় আব্দুল মতিনের স্ত্রী এমরানা আক্তার সন্ত্রাসীগণের কবল থেকে তার স্বামী আব্দুল মতিনকে রক্ষার জন্য এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার চুলে ধরে মাটিতে ফেলে দিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। সন্ত্রাসী হামলায় আব্দুল মতিনের শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক লীলাফুলা জখম হয়। তাদের শোর-চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করেন এবং সমূহ ঘটনা শুনেন। মুমূর্ষ অবস্থায় গ্রামের লোকজন আব্দুল মতিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ার সময় সাইফুর রহমান ও তার গুন্ডা বাহিনী গাড়িতে তাকে লক্ষ করে ইট-পাটকেল মারলে তিনি মারাত্তক যখম হন। স্থানীয় বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ভূক্তভোগী প্রবাসী আব্দুল মতিন ও তার পরিবারের লোকজন সন্ত্রাসীদের ভয়ে আতংকিত রয়েছেন। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক ন্যায় বিচারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবি জানিয়েছেন।