ফেইসবুক স্ট্যাটাস কেন্দ্র করে প্রবাসীকে হুমকি ও বাড়িতে হামলা

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫
ফেইসবুক স্ট্যাটাস কেন্দ্র করে প্রবাসীকে হুমকি ও বাড়িতে হামলা

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আকতার হোসাইন এর নেতৃত্বে হামলার অভিযোগ ওঠেছে। সিলেট নগরীর এভারগ্রিন ৬২,ঝেরঝেরিপাড়া এলাকার বাসিন্দা আলী আশরাফ এর বাসায় গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, আলী আশরাফ এর ছেলে যুক্তরাজ্য প্রবাসী সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও বর্তমান যুক্তরাজ্যে ছাত্রলীগ নেতা এবং যুক্তরাজ্যে মানবাধিকার সংস্থা Voice For Human Rights (VHR) এর সাধারন সম্পাদক সাদমান শরীফকে ২২ অক্টোবর ২০২৫ ইউনুস সরকারের আইসিটি ট্রাইব্যুনালে অসাংবিধানিক ও অবৈধ সরকারের ঘৃণ্যতম মধ‍্যযুগীয় জঘন্য ও প্রহসন মূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে ফেসবুকে দেখা যায় এই সমাবেশের কয়েকটি ছবি ভিডিও গত ২২ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একটি ফেসবুক স্ট্যাটাস দেন। সে স্ট্যাটাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসাইন সাদমানের কমেন্ট গিয়ে হুমকি দেয়,পরবর্তীতে সাদমান এর জবাব দিলে,উক্ত স্ট্যাটাসকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তার বাড়ীতে হামলা করে।

Manual2 Ad Code

প্রবাসীর পরিবার সূত্রে জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসাইন এর নেতৃত্বে ৫টি মোটরসাইকেল করে ১০/১২ জন লোক প্রবাসীর বাড়ীতে আসে এবং হামলা চালায়। এতে ঐ প্রবাসীর চাচাতো ভাই গুরুতর আহত হন। হামলায় প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতিসাধন হয় এবং দুর্বৃত্তরা অনেক মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তাছাড়া প্রবাসী সাদমান শরীফ কে হুমকি দিয়ে বলে কেন সরকারকে কটাক্ষ করে ফেইসবুকে স্ট্যাটাস দিলো? স্ট্যাটাসটি তৎক্ষনাৎ ডিলেট করে দিয়ে ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিকে পারিবারিক সূত্রে আরো জানা যায় সাদমান শরীফের ব্যবহৃত ফেইসবুক আইডি হতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়াও ফেইসবুকে এবং ম্যাসেইঞ্জারে অনেকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এ নিয়ে তার নিজ জেলায় তুলপাড় শুরু হয়েছে।

Manual4 Ad Code

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

এ বিষয়ে জানতে কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জিয়াউল হক-এর মোবাইল ফোনে ফোন দিলে তিনি জরুরি কাজে ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।
উল্লেখ্য যে, ৫ই আগস্ট ২০২৪ রাজনৈতিক পট পরিবর্তন এর পর সারা দেশের ন্যায় সাদমান শরীফের এর বাড়ীতে ৬ আগস্ট ২০২৪ সালে প্রথমবার হামলা চালায় দুর্বৃত্তরা। পরিবারটি তখন থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে।