শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪
শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১০ নভেম্বর) কালাপুর গ্রামে মতিউরের বাড়িতে এ হামলা করেন তারা। হামলার পর থেকে মতিউরের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।  মতিউরের পরিবার সূত্রে জানা যায়, মতিউর কালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন আগে তিনি পরিবারের কথা চিন্তা করে প্রবাসে পাড়ি জমান। গতবছর আওয়ামী সরকারের পতনের পর মতিউরকে প্রাণে হত্যার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে হন্ন হয়ে খুঁজছে। তাকে খোঁজে না পেয়ে রবিবার আকস্মিকভাবে তারা বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে।
মুঠোফোনে কালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মতিউরের পরিবার সাংবাদিকদের জানান, ‘আমার ছেলে দেশে না থেকেও তার বিরুদ্ধে আদালতে মামলা এবং বাড়িতে হামলা করা হয়েছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মতিউরের নামে রাজনৈতিক মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।