সিলেটে ৩ দিন ধরে তরুণী নিখোঁজ

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৩
সিলেটে ৩ দিন ধরে তরুণী নিখোঁজ

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে ৩ দিন ধরে এক তরুণী নিখোঁজ রয়েছেন। রায়হানা জান্নাত বুশরা (২১) নামের ওই তরুণী গত ৩ এপ্রিল টিউশানি পড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি।

Manual8 Ad Code

বুশরা সিলেট শাহপরাণ থানাধীন ইসলামপুর মেজরটিলা এলাকার মো. ইয়াছিন হোসেনের মেয়ে।

Manual5 Ad Code

৩ দিন ধরে মেয়ের সন্ধান না পেয়ে দিশেহারা তার মা-বাবা।

বুশরার পারিবারিক সূত্রে জানা গেছে, তার উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। গায়ের রঙ ফর্সা। নিখোঁজের দিন বুশরার পরনে ছিলো সালোয়ার কামিজ, উপরে কালো বোরকা, সাদা উড়না ও কালো হিজাব।

Manual4 Ad Code

কেউ তাকে কোথাও দেখতে পেলে সঙ্গে সঙ্গে বাবার মোবাইল ফোন নাম্বারে ( 01779185324) কল করে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন মো. ইয়াছিন হোসেন।