মোঘলাবাজারে সিলাম ইউনিয়ন ভুংশ্রী গ্রামের দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
মোঘলাবাজারে সিলাম ইউনিয়ন ভুংশ্রী গ্রামের দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতির বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিনিধি: গতকাল ৭ই আগস্ট বুধবার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের ভুংশ্রী গ্রামে অবস্থিত দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর আলীর বাড়িতে দুস্কৃতিকারীরা হামলা ও ভাংচুর চালায়; ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত অনুমান সাড়ে ৯ টায় কতিপয় দৃস্কৃতিকারীরা দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর আলীর বাড়ীতে ২০/২৫টি মোটর সাইকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে তাকে সৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালাল ও সিলেট-৩ আসনের এম.পি হাবিবের ক্যাডার অভিহিত করে গালি-গালাজ করে ও খোঁজতে থাকে। এ সময় পরিবারের লোকজন বাঁধা দিলে দৃস্কৃতিকারীরা তাদেরকে মারধর ও অকথ্য ভাষায় গালি দেয় এবং ঘরের দরজা জানালাসহ আসবাবপত্র ভাংচুর, নগদ টাকা, প্রয়োজনীয় কিছু কাগজপত্রও লুটপাট করে। যাওয়ার সময় তার বাবা-মাকে প্রাণে হত্যা ও দেখে নেয়ার হুমকি প্রদান করে। ঘটনার সময় মনজুর আলী বাড়িতে ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক ভুংশ্রী গ্রামের বাসিন্দা জানিয়েছেন, রাত সাড়ে ৯ টার দিকে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, একই গ্রামের জহুরুল ইসলাম রাসেল, সিলাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক (মালিক) এবং তার নিজ ওয়ার্ড বিএনপি সভাপতি ছুনু মিয়াসহ ২০/২৫টা মোটর সাইকেল নিয়ে এসে প্রথমে গালিগালাজ করে আতঙ্ক ছড়িয়ে ভাংচুর চালায়। পরে তারা যাওয়ার সময় বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে।
এ বিষয়ে জানতে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে। এছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামী মনজুর আলী ৫ আগস্টের পর থেকে পলাতক।