স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর যুবলীগের ২২ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৫ মার্চ মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে কুতুব উদ্দীনকে সভাপতি ও আমজাদ আলীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন সহ সভাপতি মো. মোহাইমিন চৌধুরী বাপ্পি, মো: রফিক উদ্দিন ও মো: এস এম ফয়ছল সাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমদ রুহীন, ও মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক, মো: জয়নুল হক, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু ও মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক রুহুল আলম, ক্রীড়া সম্পাদক মনজুর আহমদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান তিতাস, প্রচার সম্পাদক মো. আবুল কাশেম, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম লিটন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইদুর রহমান লষ্কর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো: মাহবুব আহমদ মুক্তা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: মুজিবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: মহসিন কবির দিনার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাসুদ কামাল সুফি, সংস্কৃতিবিষয়ক সম্পাদক সেবুল আহমদ সাগর, জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক আবিদুর রহমান শিপলু, এছাড়াও সদস্য পদে আকবর হোসেন, মো. নাহিদ, সজল দাস অনিক, মো. জহিরুল ইসলাম রিপন, এহসানুল কারীম মাবরুরকে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি কুতুব উদ্দীন এক বিবৃতিতে মহানগর সভাপতি ও সাধারণ সম্পদককে ধন্যবাদ জানিয়ে বলেন, তৃনমুল নেতাকর্মীদের দিয়ে এই কমিটি গঠন করে মহানগর যুবলীগকে আরেও শক্তিশালী করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। এমন এক সময় আমি সিলেট মহানগরীরর ২২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পেয়েছি- যা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।