বিএনপি ও জামাত-শিবিরের তান্ডবে ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৪
বিএনপি ও জামাত-শিবিরের তান্ডবে ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর

ছাত্রলীগ নেতার বাসার কক্ষের ভাঙচুরকৃত একটি দৃশ্য


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের মদিনা মার্কেট কালীবাড়ি এলাকায় প্রবাসীর বাসায় হামলা ও ভাঙচুর এর ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের কতিপয় ছাত্র এবং বিএনপি ও জামায়ত-শিবিরের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

Manual8 Ad Code

জানাযায়, গত রবিবার (১৮ই আগস্ট) দুপুর ১২ ঘটিকার সময় ছোয়াব আলির বসায় বৈষম্য বিরোধী আন্দোলনের কতিপয় ছাত্র এবং বিএনপি-ছাত্রদল ও জামায়াত-শিবিরের কর্মীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বাসায় শাহিনুল ইসলাম সোহানকে না পেয়ে তার ভাই এবং পরিবারের উপর হামলা ও মারধর চালায় সন্ত্রাসীরা।

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ছোয়াব আলির ছেলে শাহিনুল ইসলাম সোহান ১ বছরের অধিক সময় ধরে প্রবাসে অবস্থান করছেন। দেশে তিনি আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি জালালাবাদ থানার অধীনে ৮ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন। শেখ হাসিনা সরকার পালানোর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় ছাত্র এবং বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা তার উপর মামলা দায়ের করে। পরে উক্ত তারিখে (১৮ আগস্ট) তার বাসায় হামলা ও আক্রমণ চালায়।

এ বিষয়ে জানতে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শাহিনুল ইসলাম সোহান এর বাসা ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। তদন্ত করে অপরাধীদের ধরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code