বিয়ানীবাজারে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত বহু নেতাকর্মী

sylhetsurma.com
প্রকাশিত মে ৩০, ২০১৯
বিয়ানীবাজারে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত বহু নেতাকর্মী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::
বিয়ানীবাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বহু নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই ছাত্রলীগের একদল নেতাকর্মী সেখানে হামলা চালায়। এতে ছাত্রদল নেতা আব্দুল করিম, রাসেল আহমদ, জুয়েল আহমদ, জমশেদ মিয়া, কাজী মাহমুদ আহমেদ নাবিল, বকুল আলী, রাকিব মিয়া, শফিক আহমদ, সুফিয়ান খান, আবুল হোসেন ও সাকিব আহমদসহ বহু নেতাকর্মী আহত হন।
আহতদের প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।