সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর ১০ং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি মনসুর রহমান রাজুকে কুপিয়ে জখম করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১০ই মার্চ) দুপুর ১২ ঘটিকার সময় আহত জামায়াত নেতাকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত জামায়াত নেতা মনসুর রহমান রাজু নগরীর হিয়া বরন মোল্লাপাড়া, সবুজসেনা বাসা নং ১০৭ ব্লক-ডি মৃত বাদশা মিয়ার ছেলে।
উল্লেখ্য যে, মনসুর রহমান রাজু জুম্মার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে হঠাত ৮-১০ জন আওয়ামীলীগ নেতাকর্মী জয় বাংলা শ্লোগান দিয়ে হামলা করে। স্থানীয় সূত্র জানায়, দেশীয় অস্ত্রসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা রাজুর উপর হামলা করে। এতে মারাত্নক আহত হন তিনি। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উক্ত ঘটনায় পুলিশের সাথে যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার ওসি জানান, আমরা উক্ত ঘটনা জানতে পেরেছি তবে কে বা কাহার করেছে তা নিশ্চিত নয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।