সিলেট মহানগর জামায়াত আমীরসহ ৬ জামাত-শিবির নেতাকর্মীকে কারাগারে প্রেরন

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২
সিলেট মহানগর জামায়াত আমীরসহ ৬ জামাত-শিবির নেতাকর্মীকে কারাগারে প্রেরন

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে বিস্ফোরক আইনের একটি মামলায় সিলেট মেট্রপলিটিন জজ আদালতে গতকাল ২৮শে নভেম্বর সোমবার আত্নসমর্পন করলে আদালত ০৭ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উক্ত মামলায় আরো ০৮জন আত্নসমর্পন করলে তাদের জামিন মঞ্জুর করে আদালত।

যাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত তারা হলেন- সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর মাওঃ সোহেল আহমেদ, মহানগর সেক্রেটারি শাহজাহান আলী, ১০ং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মনসুর রহমান রাজু, মহানগর ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, শিবির নেতা আব্দুল হাকিম এবং আ ফ ম নাইম।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, উনারা সবাই হাইকোর্টে জামিনে ছিলেন এবং সেই জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে আত্নসমর্পন করেন। আদালত ১৫ জনের মধ্যে ০৮ জনকে জামিন দিয়ে বাকি ০৭জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual4 Ad Code