• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের কমিটির গঠন সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক তারন

sylhetsurma.com
প্রকাশিত জুন ২, ২০১৩
লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের কমিটির গঠন সভাপতি নজরুল, সাধারণ সম্পাদক তারন

Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট (২০১৩-২০১৫) সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ নজরুল ইসলামকে সভাপতি, তারন আহমদকে সাধারণ সম্পাদক ও রোশন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে গতকাল ০১ জুন শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার পুরকায়স্থ বাজারে লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক অয়েছুর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম শোয়েব, সদস্য সচিব তাহের উদ্দিন। উক্ত সভায় মোহাম্মদ নজরুল ইসলামকে সভাপতি, তারন আহমদকে সাধারণ সম্পাদক ও রোশন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।