গোলাপগঞ্জে হেফাজতের হরতালে পুলিশ আওয়ামী লীগের বাধা, পুলিশ সহ আহত ৩০

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৯, ২০২১
গোলাপগঞ্জে হেফাজতের হরতালে পুলিশ আওয়ামী লীগের বাধা, পুলিশ সহ আহত ৩০

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ২৮ মার্চ রোববার হেফাজত ইসলামের ডাকা হরতাল পালন করতে গিয়ে সিলেটের গোলাপগঞ্জে ব্যাপক বিক্ষোভ ও তা-ব চালিয়েছে হেফাজত ও বিএনপির সমর্থকরা। এসময় পুলিশ, হেফাজত ইসলাম ও বিএনপি সংর্ঘষে পুলিশসহ প্রায় ২০/৩০ জন আহত হয়েছেন।
জানাযায়, সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালনকালে গতকাল রোববার বিক্ষুব্ধ বিএনপি ও হেফাজত ইসলাম সমর্থকরা তা-ব চালিয়েছে। এ সময় গোলাপগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস, বাজারের দোকান পাটে ও ব্যাপক হামলা, ভাঙচুরের অগ্নিসংযোগ করা হয়। হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে বিএনপি সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ করলে কর্মরত পুলিশের এ এসআই বাপ্পি রুদ্র পাল, পুলিশ সদস্য আশরাফুল ইসলাম, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রোশন আহমদ ও বাঘা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়েম আহমদ আহত হন। তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। এদিকে পুলিশের লাঠিচার্জে হরতাল চলাকালে বিএনপি ও হেফাজত ইসলামের প্রায় ২০/৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রতিরোধে পুলিশের পাশাপাশি মাঠে তৎপর ছিল গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি হরতালে বাধা প্রদান করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক অয়েছুর রহমান, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে। এদিকে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের এস আই জাহাঙ্গীর আলম জানান, তিনি নিজে বাদী হয়ে উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন সহ ৩০ জনের নাম উল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে যাহা ২৯ মার্চ সোমবার থানায় মামলা হিসেবে রুজু করা হবে।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের আহবায়ক অয়েছুর রহমান জানান, আমরা হরতাল বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে গেলে হেফাজত ইসলাম ও বিএনপি নেতাকর্মীদের হামলায় যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামসহ আমাদের ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে।