আব্দুল মুমিন হত্যা মামলায় বিচার কার্যক্রম শুরু “২ জনের উপর পরোয়ানা জারি”

sylhetsurma.com
প্রকাশিত মে ৫, ২০২৫
আব্দুল মুমিন হত্যা মামলায় বিচার কার্যক্রম শুরু “২ জনের উপর পরোয়ানা জারি”

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
কানাইঘাট উপজেলার ৪নং ওয়ার্ডের ধনপুর গ্রামের মোঃ তাজ উদ্দিনের ছেলে আব্দুল মুমিন হত্যাকান্ড মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। গত রবিবার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: ওমর ফারুক এর আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। ঐ আদালতের বিচারকের নির্দেশে মামলার শুরু হতে পলাতক থাকায় এজহার নামীয় ৪নং আসামী বিষ্ণপুর গ্রামের আজির উদ্দীনের ছেলে তারেক আহমদ এবং ৬ নং আসামী নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে সামিল আহমদ এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
এজহারে উল্লেখিত ১, ৩ ও ৫ নং আসামী জেল হাজতে আটক আছেন এবং ২ নং আসামী জামিনে রয়েছেন বলে আদালত সূত্রে জানা যায়।

Manual7 Ad Code

জানা যায়, গত ১৮/১১/২০২৪ খ্রিঃ কানাইঘাট বাজারে ছাত্রদল নেতা আব্দুল মুমিন কে হত্যা করা হয়েছিলো। এ ঘঠনার পর ২০/১১/২০২৪ খ্রিঃ এজহার নামীয় ৬ জন আসামী ও অজ্ঞাত আরো ৬/৭ জন রেখে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আব্দুল মুমিন এর পিতা মোঃ তাজ উদ্দিন। থানার মামলা নং- ১৬। জিআর মামলা নং-১৮৭/২৪ এবং তারিখ- ২৪/০২/২০২৫। এ মামলায় পলাতক আসামীদের বিরুদ্ধে গত ০৪/০৫/২০২৫ খ্রিঃ গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

Manual2 Ad Code