যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

sylhetsurma.com
প্রকাশিত মে ১৬, ২০২৫
যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

যুক্তরাজ্য প্রবাসী সাবেক শিবির নেতাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।


Manual7 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির জের ধরে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন বাদী হয়ে গত ১৭/০৩/২০২৫ তারিখে বিয়ানীবাজার থানায় সাবেক শিবির ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী ৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে জিডি দায়ের করেন বলে জানা যায়।অভিযুক্তরা হলেন বিয়ানীবাজার উপজেলার সদরপুর গ্রামের বুরহান উদ্দিন এর ছেলে শাহ আলম, মাথিউরা (পশ্চিম পার) গ্রামের মো: মুজিবুর রহমান এর ছেলে মো:মাহফুজুর রহমান, আষ্টসাঙ্গন গ্রামের মখলিছুর রহমান এর ছেলে আব্দুল হালিম, মাথিউরা (বড়বাড়ি) গ্রামের মো: সালেহ উদ্দিন লোদী এর ছেলে মো:দেলোয়ার হোসেন লোদী, নালবহর গ্রামের মোহাম্মদ মহি উদ্দিন এর ছেলে
জিল্লুর রহমান সোহান, (মসজিদ কোয়ার্টার) বারখলা- মোমিনখলা গ্রামের মো:মঈন উদ্দিন এর ছেলে মো: ফজলুর রহমান, নওয়াগ্রাম গ্রামের আব্দুর রশীদ এর ছেলে আবুল কালাম আজাদ, নালবহর গ্রামের মো:আব্দুল আহাদ এর ছেলে মো:হিফজুর রহমান ও কানাইঘাট উপজেলার বাউরভাগ (১ম খন্ড) গ্রামের মকরব আলী এর ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
জিডিটি গত ২৮/০৪/২০২৫ তারিখে আদালতে উত্তাপিত হলে আদালত বাদীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। তারই প্রতিবাদে গতকাল ১৫/০৫/২০২৫ (বৃহস্পতিবার) বিয়ানীবাজার প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ” বিগত ৫ই আগস্ট এর পর থেকে ছরওয়ার হোসেন একজন দানবে পরিণত হয়েছেন। উনি আমাদের সন্তানদের উপর মিথ্যা মামলা দিয়ে দুদিন পর পর বাড়িতে পুলিশ পাঠান এবং আমাদের হেনস্তা করান”। একজন বাদীর বাবা বলেন, উনি ছরওয়ার হোসেন এর কাছে মামলাটি তুলে নেয়ার ব্যাপারে কথা বলতে গেলে ছরওয়ার হোসেন হুমকি দিয়ে বলেন “তোমাদের সন্তানরা দেশে আসলে তাদের লাশ ও তোমাদের দেখতে দেওয়া হবে না”। অপর একজন ভুক্তভোগী পরিবারের সদস্য জানান, গত ১৩/০৫/২০২৫ তারিখে ছরওয়ার হোসেন পুলিশেকে সাথে করে নিয়ে মধ্যরাতে উনার বাসায় অভিযান চালান। উনার অসুস্থ স্ত্রী ঘুমে আছেন বললে এক পর্যায়ে ছরওয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ঐ বৃদ্ধ ভদ্রলোকের উপর হাত উঠান।” এমতাবস্থায় উনারা কোন পথ খোলা না পেয়ে শেষমেষ সাংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন বলে জানান।

Manual8 Ad Code

অপরদিকে ছরওয়ার হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে উনি দেখা করতে অস্বীকৃতি জানান, পরবর্তীতে ফোনে বিষয়টির ব্যাপারে জিজ্ঞেস করা হলে উনি বলেন “দেশ নায়ক তারেক রহমান ও উনার দল বিএনপির ব্যাপারে উনি আপোষহীন। কেউ উনার দল বা দলের কোন নেতা কর্মীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়ালে তার দাঁতভাঙ্গা জবাব দিতে এক পা ও পিছু হাটবেন না।”

Manual4 Ad Code