গোলাপগঞ্জে একটি বাড়ীর রাস্তা দখলের চেষ্টা, থানায় জিডি

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৩
গোলাপগঞ্জে একটি বাড়ীর রাস্তা দখলের চেষ্টা, থানায় জিডি

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলার শেরপুর রানাপিংস্থ মাহফুজ আহমদ চৌধুরী বাড়ীর সম্মুখ রাস্তা দখলের চেষ্টার খবর পাওয়া গেছে। জানা যায় গত মঙ্গলবার (১২এপ্রিল) একই গ্রামের প্রতিপক্ষ আশফাক আহমদ চৌধুরী, রেদোয়ান আহমদ চৌধুরী, জুয়েল আহমদসহ তাদের আরো কিছু বাহিনী নিয়ে রাস্তা দখলের চেষ্টা করেন। তখন মাহফুজ আহমদ চৌধুরী প্রতিবাদ করিলে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে দাঙ্গা সংঘটিত করতে চায়।  এলাকাবাসী সূত্রে জানাযায়, রানাপিংস্থ মাহফুজ আহমদ চৌধুরী বাড়ীর সম্মুখ রাস্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোলাপগঞ্জ উপজেলার যুবদলের নেতাকর্মী মৌলানা মানিক আহমদ চৌধুরীর ছেলে আশফাক আহমদ চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরীর ছেলে রেদোয়ান আহমদ চৌধুরী এবং কিনু আহমদ এর ছেলে জুয়েল আহমদসহ আরো কিছু লোকজন জোর পূর্বক মাহফুজ আহমদ চৌধুরীর বাড়ী দখলের চেষ্টা করে এবং এই বিষয় নিয়া বাড়ীর মালিক প্রতিবাদ করিলে উভয় পক্ষের মধ্যে দাঙ্গাঁ-হাঙ্গামার সৃষ্টি হয়। পরবর্তীতে মাহফুজ আহমদ চৌধুরী উক্ত বিষয় নিয়া স্থানীয় গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। যার নং- ১৬, তারিখঃ ১২/০৪/২০২৩ইং।  এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার কথা শুনেছি। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করিবো।   উল্লেখ্য যে, উভয় পক্ষের মধ্যে রাস্তা নিয়ে যেকোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা বিদ্যমান রহিয়াছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।