• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ : উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৩
দক্ষিণ সুরমায় বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ : উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা

সিলেটের দক্ষিণ সুরমায় আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশের প্রচারনায় অংশ গ্রহণ করছে নেতাকর্মীরা।


Manual7 Ad Code

নিজস্ব প্রতিনিধি:
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় বিএনপির একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখ বিকেলে উপজেলার চন্ডিপুল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো দক্ষিণ সুরমা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি রেজাউল আলম অভিযোগ করে বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের অপরাজনীতি, গুম-খুন এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সম্পূর্ণ শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিনা উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্লজ্জভাবে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।” বিএনপি সূত্রে জানা গেছে, বিগত ১৭ সেপ্টেম্বর তারিখ বিকেলে সিলেট জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি এর দক্ষিণ সুরমা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনগুলো মঙ্গলবার এক বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল সহযোগে পথসভা আয়োজন করে। এ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল আলম, সাধারণ সম্পাদক জয়ওয়ার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান। এছাড়া স্থানীয় নেতাকর্মীরাও এতে গ্রহণ করেন।
স্থানীয় সূত্র জানায়, মিছিলটি চন্ডিপুল এলাকায় পৌঁছালে ছাত্রদল আলাদা করে একটি মিছিল বের করে। তখন উপজেলা ছাত্রলীগের দুটি গ্রুপ একত্র হয়ে ছাত্রদলের মিছিলে ধাওয়া দেয়। ধাওয়ার মুখে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা চন্ডিপুল এলাকায় অবস্থান নেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
ওই পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানসহ অন্যরা। বক্তারা ছাত্রলীগের হামলার তীব্র প্রাতিবাদ জানান এবং বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বারবার বাধা প্রাদান ও হামলার নিন্দা জানান।
পথসভা চলাকালীন আবারও ছাত্রলীগের একদল নেতাকর্মী সেখানে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মুসলিম মিয়া নামের একজন সাধারণ শ্রমিক আহত হন বলে জানা গেছে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের নেতা কলিম উদ্দিন বলেন, “ছাত্রলীগের ধাওয়া খেয়ে বিএনপি ও ছাত্রদলের গুজব ও অপপ্রাচারে লিপ্ত নেতাকর্মীরা পালিয়েছে।”
অন্যদিকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য কাওছার আহমদ বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা উসকানিমূলক স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ তা প্রতিহত করেছে।”