স্ত্রীর সৎ ভাইয়ের নেতৃত্বে ব্যবসায়ীর উপর হামলা

sylhetsurma.com
প্রকাশিত মে ১৩, ২০২৪
স্ত্রীর সৎ ভাইয়ের নেতৃত্বে ব্যবসায়ীর উপর হামলা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমায় স্ত্রীর সৎ ভাইয়ের নেতৃত্বে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে ওই ব্যবাসয়ী হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজার এলাকার রাজাপুর গ্রামের সুন্দর আলির কলোনির সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের মো. মনির মিয়ার ছেলে ব্যবাসায়ী মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী আসমা বেগম হুমায়রা সৎ ভাই জাহেদ আহমদ ও জামিল আহমদের বিরোধ রয়েছে। এরই জের ধরে শনিবার (১১ মে) সন্ধ্যায় মিজান তার দোকানে থাকা অবস্থায় জাহেদ ও জামিল সেখানে গিয়ে মিজানকে স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের জন্য চাপ সৃষ্টি করে। এতে মিজান অসম্মতি জানালে জাহেদ ও জামিল তাকে প্রাণে মারা এবং আমার দোকান ভাঙচুর করার হুমকি দিয়ে চলে যায়।
ঠিক পরদিনই (রোববার- ১২ মে) রাত সাড়ে ১০টার দিকে মিজান দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রাজাপুর গ্রামের সুন্দর আলির কলোনির সামনে যাওয়ামাত্র জাহেদ ও জামিল এবং তার দুই সহযোগী ইমন ও ইকবাল মিলে তার উপর অতর্কিত হামলা চালান। এসময় মিজানকে বেধড়ক মারপিট করেন হামলাকারীরা। মিজানের আর্তচিৎকারে এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা মিজানের সঙ্গে থাকা ব্যবসার কাজের আড়াই লাখ টাকা ও মোবাইল-ব্যাংক কার্ডসহ জরুরি কাগজপত্র নিয়ে চলে যায়। তবে চলে যাওয়ার আগে আবারও স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের হুমকি দিয়ে যায় তারা।
পরবর্তীতে স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।