• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ওসমানী হাসপাতাল এলাকার ৩ ফার্মেসিকে জরিমানা

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫
ওসমানী হাসপাতাল এলাকার ৩ ফার্মেসিকে জরিমানা

Manual1 Ad Code

সিলেট নগরের এমএজি ওসমানী মেডিকেল এলাকার তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে জেলা প্রশাসন। সোমবার ওই এলাকায় জেলা প্রশাসনের অভিযানে এসব ফার্মেসিকে জরিমানা করা হয়।

Manual8 Ad Code

বেলা ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল রোড ও আশেপাশের এলাকাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করার দায়ে ৩টি প্রতিষ্ঠান থেকে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual2 Ad Code

জানা যায়, সিলেট মেডিকেলকে ৫০ হাজার, শেফালী ফার্মেসিকে ১০ হাজার এবং অন্য আরেকটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। জেলা প্রশাসনের আদেশে এই মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, ‘ভোক্তাদের কথা চিন্তাকরে সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ড্রাগস্ অ্যাক্ট ও ট্রেড লাইসেন্সের শর্ত লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন কারণে সিলেটের ৩টি ফামের্সীকে জরিমানা করা হয় এবং বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সিলেটে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’