‘মব সৃষ্টির প্রতিবাদে’ সিলেটে ছাত্রদলের মিছিল, শিবিরের বিরুদ্ধে শ্লোগান

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫
‘মব সৃষ্টির প্রতিবাদে’ সিলেটে ছাত্রদলের মিছিল, শিবিরের বিরুদ্ধে শ্লোগান

Manual6 Ad Code

গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোমবার (১৪ জুলাই) বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

Manual8 Ad Code

বিক্ষোভ মিছিলটি রেজিষ্ট্রারী মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিলে ‘জামায়তি-শিবির রাজাকার, এই মূহূর্তে বাংলা ছাড়’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারদের ঠাঁই’সহ জামায়ত-শিবিরের বিরুদ্ধে এরকম নানা শ্লোগান দেওয়া হয়।

Manual4 Ad Code

মিছিল শেষে মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জুবের আহমেদ জুবের।

Manual3 Ad Code

এতে বক্তারা বলেন, গুটিকয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ছবি এবং সম্মানহানি করেছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষে অবস্থান গ্রহণ করেনি। আমরা বিশ্বাস করি, ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আর্দশ বহন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্ব ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

বক্তারা আরও বলেন, বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশ্লীল স্লোগান দেওয়ার পরও ছাত্রদলের নেতাকর্মীরা শান্ত আছে, কারণ আমরা দেশের শান্তি চাই। আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনো ঘটনা সৃষ্টি করলে এবং মব ক্রিয়েট করা হলে তার দায়দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে।

এতে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, কামরান আহমেদ, জুবায়ের আহমেদ লিলু, এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম. ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আবদুল্লাহ, খায়রুল ইসলাম দুয়েল, আজহার আলী অনিক, শহীদুল ইসলাম অপু , আবুল হোসেন, জহিরুল ইসলাম আলাল প্রমুখ।

Manual3 Ad Code