ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারি

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২২
ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারি

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট সরকারি কলেজে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারিতে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোঃ অলিউর রহমান, সোহাগ আহমদ, পাবেল, গিয়াস ও ফাহাদ আহমদ। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে মোঃ অলিউর রহমানের অবস্থা বেশ সংকটাপন্ন।

Manual3 Ad Code

ঘটনার বিবরণে জানা গেছে, ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট সরকারি কলেজে কর্তৃপক্ষ কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের ছাত্র সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিতে যায়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা তাদের কর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গেলে সেখানে অবস্থানরত ছাত্রদল কর্মী সোহাগ আহমদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রদল কর্মী সোহাগ আহমদ ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। ছাত্রলীগ কর্মীরা ফুল দিয়ে চলে যাওয়ায় সময় ছাত্রদল কর্মী সোহাগ আহমদ তার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ছাত্রলীগ কর্মীদের উপর অতর্কিত আক্রমন শুরু করে। ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আক্রমন করায় ছাত্রলীগের নেতাকর্মীরা দিগি¦দিক ছুটতে থাকে। ছাত্রদল কর্মীরা ইট পাটকেল, ককটেল বিস্ফোরণসহ এসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত মোঃ অলিউর রহমানসহ কয়েকজন ছাত্র এসিড নিক্ষেপের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

এ ব্যাপারে শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- সিলেট সরকারি কলেজে মারামারির ঘটনায় কোন পক্ষ অভিযোগ দাখিল করে নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।