যুবলীগ নেতা দেলওয়ার হোসেন সন্ত্রাসী হামলায় আহত

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২০, ২০২৩
যুবলীগ নেতা দেলওয়ার হোসেন সন্ত্রাসী হামলায় আহত

Manual8 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন সন্ত্রাসী হামলায় আহত হন। তিনি জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের মানিক মিয়ার ছেলে। দেলওয়ার যুবলীগের রাজনীতিতে একজন সংক্রীয় কর্মী। প্রত্যক্ষদর্শরা জানান, দেলওয়ার হোসেন যুবলীগের একটি মিটিং-এ বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের কবরস্থান সরানো কথা বলেন এবং জামায়াতকে পাকিস্তানির দোসর আক্ষায়িত করেন। দেলওয়ার হোসেনের এই বক্তব্যের জের ধরে বিএনপি-জামায়াত নেতা কর্মীরা তাকে টার্গেট করে। দেলওয়ার হোসেন মিটিং শেষে বাড়ি ফেরার পথে ফার্ম বাজার এলাকায় পৌছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার হাতে ও পিঠে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত দেলওয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার পুলিশ ইনচার্জ ফারুক আহমদ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন জয়নগর যুবলীগ নেতার উপর হামলার ঘটনা তিনি শুনেছেন। খবর শুনে আমাদের পুলিশের ঠিম সেখানে গিয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কে বা কারা হামলা করেছে প্রশ্ন করা হলে তিনি বলেন ঘটনা তদন্ত করে জানানো হবে। দোষীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয় দেলওয়ার হোসেনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান আমার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
আমি এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি।