বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলা : সিলেটে বিএনপি’র ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি সাজা পরোয়ানা

sylhetsurma.com
প্রকাশিত মে ১৬, ২০২৬
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলা : সিলেটে বিএনপি’র ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি সাজা পরোয়ানা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্ট : সিলেটে একটি রাজনৈতিক মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৭ নেতাকর্মীর ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামীকে অতিরিক্ত আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে’২০২৬) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক জনাব আহবাবুর রহমান এ রায় প্রদান করেন। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের পৃথক ধারায় দায়ের করা একটি মামলায় এ রায় দেওয়া হয়। রায় প্রদানকালে সকল আসামীগন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি সাজা পরোয়ানাও ইস্যু করা হয়।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-সিলেটের মোগলাবাজার থানার রুস্তুমপুরের মৃত সামাদ মিয়ার পুত্র শাহার আহমদ, জালালাবাদ থানার হাউসা গ্রামের আব্দুল গফুরের পুত্র মো: আমিনুর রহমান, গোলাপগঞ্জ থানার দৌলতপুরের বোরহান উদ্দিনের পুত্র তানভীর আহমদ, সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন নয়াসড়ক আল হেলাল ২৪ এর নৃপেন্দ্র কান্তি দাসের পিত্র কনক কান্তি দাস, নয়াসড়ক আলহেলাল ৩/বি- এর বদরুলের পুত্র খালেদ আহমদ, নয়াসড়ক আলহেলাল ৬-এর,মো: মাহবুবুর রহমানের পুত্র মো:মোমিন, নয়াসড়ক আলহেলাল ১৬- এর সেনাজুর রহমানের পুত্র মিনহাজুর রহমান রাহি, নয়াসড়ক আলহেলাল-৭ এর আকবর মির্জার পুত্র মির্জা মিলন আহমদ, নয়াসড়ক আলহেলাল ৩৮-এর আব্দুল কাদিরের পুত্র মো: শাহজাহান, জালালাবাদ থানার খিত্তারগাঁও এর সাজিদ হোসেন, জালালাবাদ থানার কান্দিগাঁও-এর সাকিবুর রহমান, মোগলাবাজার থানার দাউদপুরের আব্দুল হাসিম, জালালাবাদ থানার শিবের বাজারের পাবেল চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার ঘিলাছড়ার জাহাঙ্গীর হোসেন, মোগলাবাজার থানার দাউদপুরের ফতেহ মো: জাকির, জালাবাদ থানা এলাকার বাবর ইবনে তাহের,’জালালাবাদের আফসার উদ্দিন কামরান, শাহপরাণের মো: রেদওয়ানুর রহমান, জালালাবাদের মতিউর রহমান রাফি, এয়ারপোর্টের আহসানুর রহমান আদনান,দক্ষিণ সুরমার মাহমুদুর রহমান নাদিম, বিয়ানীবাজার থানার আভঙ্গি গ্রামের রশিদ আলীর পুত্র মো:ফরিদ আহমদ ওরফে ফরদল আল মামুন, বিয়ানীবাজার পাহাড়িয়া বহরের মৃত বোরহান উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ নগরের মৃত শেখ আছদ্দর আলীর পুত্র এম এম আব্দুর রহিম, গোলাপগঞ্জ থানার বাগলার মৃত মবশ্বর আলীর পুত্র মো: জাহিদ হোসাইন।
মামলার বিবরণে প্রকাশ, বিগত ২০২১ সালের ২৯ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও এর অঙ্গ দলের জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরনের মাধ্যমে ত্রাস সৃষ্টি করা হয়। এ ঘটনায় সিলেট সদর কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই মো: আবু সাঈদ বাদী হয়ে বিএনপি যুবদল ও ছাত্রদলের ২৭ নেতাকর্মীকে আসামী করে পরদিন ৩০ ডিসেম্বর কোতোয়ালী মডেল থানায় ৮৮/১০০৩ নং একটি মামলা দায়ের করেন। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ এর ৪(খ) ধারায় মামলাটি করা হয়। তদন্ত শেষে কোতোয়ালী থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসিন ২০২২ সালের ২৪ আগস্ট এ মামলায় আদালতে থানার ২৪৬ নং চার্জশিট দাখিল করেন। চার্জশিটে এজাহারভুক্ত সকল আসামীকে অভিযুক্ত করা হয়।
বিচারের জন্য মামলাটি সিলেট মহানগর দায়রা জজ আদালতে প্রেরিত হলে ২৬. ১০.২০২২ খ্রি. তারিখে চার্জ গঠনপূর্বক বিচারকার্য শুরু হয়। বিচারে সাক্ষ্য প্রমানে আসামীগনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ এর উল্লেখিত ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় আসামীদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামীকে অতিরিক্ত আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড প্রদানকালে আসামীগন পলাতক থাকায় তাদের সকলের বিরুদ্ধে গ্রেফতারি সাজা পরোয়ানা ইস্যু করা হয়।