ওসমানীনগরে নিখোজের তিনদিন পর রুশনার লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ৭, ২০১৮
ওসমানীনগরে নিখোজের তিনদিন পর রুশনার লাশ উদ্ধার

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : গতকাল (৬ মার্চ) ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের চন্ডিতিয়র গ্রামের দুবাই প্রবাসী সাহান আহমেদ এর কাজের মেয়ে রুশনা (১৪) এর লাশ পাশের ধানক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায় চন্ডিতিয়র গ্রামের দুবাই প্রবাসী সাহান আহমেদ এর বাড়িতে রুশনা গৃহপরিচারিকার কাজ করে আসছিল। শুক্রবার রাতে সে খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায়। পরদিন সকালে রুশনার রুমের দরজা খোলা পেয়ে সাহান আহমেদ রুশনার পিতাকে খবর দেন তার মেয়েকে পাওয়া যাচ্ছে না।
রুশনার বাবা আব্দুল মানিক জানান, মেয়েকে না পেয়ে সাহান আহমেদ তাকে ফোনে জানালে তিনি ও তার স্ত্রী দ্রুত সাহান আহমেদ এর বাড়িতে আসেন এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজতে থাকেন। আজ সকালে রুশনার লাশ পাশের ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এলাকাবাসীর দাবী, মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এমন নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। উক্ত বিষয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।