ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন যুবক

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫
ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন যুবক

Manual5 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ যুক্তরাজ্যে বসবাসরত আবু বকর সিদ্দিক ঘোষণা করেছেন তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।
গত মঙ্গল বার ২২ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেছেন তার পিতা সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নিবাসী মোহাম্মদ আব্দুল হাই।
মোহাম্মদ আব্দুল হাই তার একমাত্র ছেলের ধর্মান্তরিত হওয়া নিয়ে চরম হতাশা এবং অসন্তোষ প্রকাশ করেন। এ সম্পর্কে প্রতিবেদককে জানান, আমার ছেলে সপ্তাহ খানেক আগে বিষয়টি মুঠোফোনের মাধ্যমে জানালে এলাকার লোকজনের জানাজানি হয়। এ নিয়ে গ্রামের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমানেরা আমাদেরকে সমাজচ্যুত করাসহ বিভিন্নরকম অসম্মানজনক কথাবার্তা বলে।
পরে আমি ও আমার স্ত্রী শিরিন সুলতানা মিলে আমাদের ছেলেকে কে ত্যাজ্য করে তার সাথে সমস্ত যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়। ছেলের এই হেন কর্ম তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

প্রতিবেদক ধর্মান্তরিত হওয়া যুক্তরাজ্যে বসবাসরত আবু বকর সিদ্দিক এর সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, ইসলাম ধর্মের কুসংস্কার এবং বিশৃঙ্খলা আমাকে ধর্মের প্রতি বিমুখ করে রেখেছিল, কিন্তু যুক্তরাজ্যে এসে খ্রিস্টান ধর্মের শৃঙ্খলা এবং আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। তিনি আরো জানিয়েছেন, ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত তার বিশ্বাসের ওপর ভিত্তি করেই নেওয়া হয়েছে, এবং এ বিষয়ে তিনি গর্বিত। নতুন ধর্ম অনুযায়ী নাম পরিবর্তনের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার নাম এখনো পরিবর্তন করা হয়নি তবে এই বিষয় তিনি চিন্তা ভাবনা করছেন।

Manual8 Ad Code

এ বিষয়ে এলাকাবাসীর মতামত জানতে চাইলে তারা আক্রোশে উত্তেজিত হয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকে। সিলেটের এক শিবির নেতা জানান, ইসলাম ধর্ম ত্যাগের এমন নেক্কার জনক ঘটনা ইদানিং প্রায়শই শোনা যাচ্ছে যেটা খুবই উদ্বেগজনক। তিনি তিরস্কার করে বলেন বিষয়টি দেশ ও সমাজের তরুণ প্রজন্মের জন্য  হানিকারক।

Manual2 Ad Code