সিলেটে জুয়া খেলার অভেযোগে ৭ জন গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫
সিলেটে জুয়া খেলার অভেযোগে ৭ জন গ্রেপ্তার

Manual6 Ad Code

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের বাহুবল থানার সুলতানশী গ্রামের জুহুর আলীর ছেলে মোঃ জালাল মিয়া (৩৬), নেত্রকোনা জেলার নেত্রকোণা থানার শ্রীধরপুর গ্রামের হরুছন মিয়ার ছেলে এবং বর্তমানে বাদাম বাগিচা এলাকায় বসবাসরত রনজু মিয়া (৪৫), চৌকিদিঘি এলাকার সিলসিলা গলির রফিক মিয়ার ছেলে সেকন মিয়া (৪০), সুনামগঞ্জের দিরাই থানার ঢুলহব থানার আলকাছ মিয়ার ছেলে এবং বর্তমানে বাদাম বাগিচা এলাকায় বসবাসরত মো. ফজলু মিয়া (৫৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আমরাইল চা বাগান এলাকার হেমন্ত দাসের ছেলে হিরন দাস (২১), একই এলাকার সুরেশের পুত্রর রিপন (২১) এবং সিলেটের বিমানবন্দর থানার দলদদি চা বাগান এলাকার হরেন দাসের ছেলে সিপন দাস (২০)।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

Manual5 Ad Code