জিয়া উদ্দিনের পাঠানটুলার বাসায় পুলিশের অভিযান : গ্রেপ্তার এড়িয়েছেন এফআইআরভুক্ত আসামি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
জিয়া উদ্দিনের পাঠানটুলার বাসায় পুলিশের অভিযান : গ্রেপ্তার এড়িয়েছেন এফআইআরভুক্ত আসামি

Manual5 Ad Code

সিলেট প্রতিনিধি:
সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত একটি মামলার এফআইআরভুক্ত আসামি জিয়া উদ্দিনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালিয়েছে পুলিশ। গত শুক্রবার (১৫ আগস্ট) রাতের দিকে কোতোয়ালি থানার একটি টিম সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে।
জিয়া উদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার তেলিয়া গ্রামের বাসিন্দা। তিনি আরসাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানায় দায়ের হওয়া কোতোয়ালী জি.আর মামলা নং-৩৪৪/২০২৫ ইং মামলায় তাকে আসামি। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ তার সিলেটস্থ বাসায় অভিযান চালায়। তবে অভিযানের সময় তিনি বাসায় উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান,
“মামলার এফআইআরের ভিত্তিতে আমরা জিয়া উদ্দিনকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। তবে তিনি বাড়িতে ছিলেন না। আমাদের অভিযান চলমান রয়েছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, মামলাটি গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে আসামিকে ধরতে আরও অভিযান পরিচালনা করা হবে।