স্টাফ রিপোর্টার
গতকাল রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় সিলেট জেলা সিলেট সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তামরিন আক্তার তান্নির বাড়ীতে কিছু সন্ত্রাসীরা হামলা চালায় এবং তাহার ভাই আরিফুল ইসলামের পালসার মোটরসাইকেলে অগ্নি সংযোগের খবর পাওয়া যায়। আরিফুল ইসলামের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান ঘটনার তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমি ব্যবসায়িক কাজে জিন্দাবাজর থেকে বাড়ীতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ১.৩০ ঘটিকার সময় আগুনে কিছু পোড়ার শব্দ শুনে আমি ঘর থেকে বের হয়ে দেখি বারান্দায় রাখা আমার ১৫০ সিসির পালসার মোটরসাইকেলে কে বা কাহার আগুন দিয়েছে এবং মোটরসাইকেল আগুনে পোড়তেছে। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। তাহারা আমার বোন তামরিন আক্তার তান্নির ক্ষতি করতে এসেছিল। আমার বোনকে না পেয়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগ দেয়। আরিফুল ইসলামের প্রতিবেশী মোঃ জয়নাল আবেদীন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি চিৎকার শুনে আরিফুল ইসলামের বাড়ীতে গিয়ে দেখি বারান্দায় রাখা আরিফুল ইসলামের মোটর সাইকেল আগুনে পুড়তেছে। পরবর্তীতে আমরা কয়েকজন মিলে আগুন নেবানোর চেষ্টা করি তাহাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য বলি। কে বা কাহারা এমন করতে পারে জিজ্ঞেস করলে তিনি বলেন আরিফুল ইসলামের বড় বোন তামরিন আক্তার তান্নি দেশে রাজনীতির সাথে জড়িত ছিলেন সেই শত্রুতায় এমনটি হয়েছে। পূর্বেও কয়েকবার তাহাদের বাড়ীতে সন্ত্রাসীরা হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র সহ অনেক জিনিসপত্র ভাংচুর করে।
পরবর্তীতে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করিলে তিনি বলেন উক্ত বিষয়ে আমাদের থানায় কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করব।