দোকান ও বাসা দখল নিয়ে বিতর্ক: আওয়ামী লীগ নেতার সৎ ভাইদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
দোকান ও বাসা দখল নিয়ে বিতর্ক: আওয়ামী লীগ নেতার সৎ ভাইদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বাংলাদেশে আওয়ামী লীগের স্থানীয় নেতা ফয়েজুর রহমানের সৎ ভাই ফরিদ আহমদ গংদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। ফয়েজুর রহমান যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি জানান যে, তার সৎ ভাইরা জামায়াত ও বিএনপি সমর্থক হিসেবে জানা যায়, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফয়েজুর রহমানের বাজারের দু’টি দোকান এবং বাসা দখল করে আত্মসাত করেছে। ফয়েজুর রহমানের দাবি, তাহার দোকান ও বাসা আত্মসাৎ করায় তিনি আর্থিকভাবে ও মানসিকভাবে অনেক ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছেন।
ফয়েজুর রহমানের বাসায় থাকা ব্যবহার্য জিনিসপত্রও তাহার সৎ ভাইরা ধ্বংস বা ক্ষতিগ্রস্থ করিয়া ফেলে দিয়েছে। ফয়েজুর রহমানের অভিযোগ অনুযায়ী তার সৎ ভাইরা প্রকাশ্যভাবে দাবি করেছেন যে, ফয়েজুর রহমান আওয়ামী লীগের নেতা হওয়ায় রাজনৈতিক প্রভাব দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে তাহার সৎ ভাইদের সম্পত্তি দখল করে নিয়েছিলেন, তাই তাহার সৎ ভাইরা এখন তা পুনরায় দখল করেছেন। তারা আরও উল্লেখ করেছেন যে, ফয়েজুর রহমান পূর্বে দু’টি দোকান ৫০ লাখ টাকায় বিক্রি করেছিলেন, তাই তারা সেই দোকানসহ সব সম্পত্তি পুনরায় দখল করেছেন।
বর্তমানে দোকানের বৈধ ক্রেতা দখল হারানোর কারণে অর্থ ফেরতের দাবি করছেন এবং টাকা ফেরত না দিলে তাদের নামে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগ অনুসারে, ফয়েজুর রহমানের নামে দেশে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে দেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ফয়েজুর রহমানের নামে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে এবং উক্ত মামলাগুলো তদন্তাধীন রয়েছে। ফয়েজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
পুরো ঘটনাটি স্থানীয় রাজনৈতিক জটিলতার সঙ্গে জড়িত এবং এতে পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি অধিকার এবং রাজনৈতিক প্রভাবের বিষয়গুলোও অন্তর্ভূক্ত।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code