ফেইসবুকে লেখালেখিকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১১, ২০২৪
ফেইসবুকে লেখালেখিকে কেন্দ্র করে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :
ফেইসবুরে সরকারবিরোধী পোস্ট করায় সিলেটের এমসি কলেজের সাবেক প্রচার সম্পাদক ছাত্রদল নেতা ফজলে রাব্বির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে ফজলে রাব্বির পরিবারের অনেক সদস্য আহত হয়েছেন।

Manual5 Ad Code

গতকাল (১০ মার্চ) বিকালে সবুজ সেনা, ঘাসিটুলা, বাসা নং-১৩, ব্লক-ডি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী সাবেক ছাত্রদল নেতা ফজলে রাব্বি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পোস্ট করতেন। এসব ঘটনায় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়ে ফজলে রাব্বি ও তার পরিবারকে অনেকবার হুমকি দেয় এবং ফেইসবুকে লেখালেখি বন্ধ রাখতে বলে।

Manual1 Ad Code

এরই জের ধরে দরে গতকাল বিকালে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা ফজলে রাব্বির বাড়িতে হামলা চালায়। এসময় ফজলে রাব্বিকে না পেয়ে তার পরিবারের সদস্যদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা।

Manual3 Ad Code

এ ঘটনায় চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন ফজলে রাব্বি ও তার পরিবার।

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ ইনচার্জ ফারুক আহমদ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- সবুজ সেনা, ঘাসিটুলার একটি বাসায় হামলার ঘটনার খবর শুনে আমাদের পুলিশের টিম পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কে বা কারা হামলা করেছে- এমন প্রশ্ন করা হলে ওসি বলেন, ঘটনা তদন্ত করে জানানো হবে। দোষীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয় ফজলে রাব্বির পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান- আমাদের পরিবারের সন্তান (ফজলে রাব্বি) বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমাদের বাড়িতে হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি।

Manual5 Ad Code